Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা

    September 15, 2026

    আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

    September 15, 2026

    ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা
    • আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
    • ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী
    • পদ্মায় আরও এক অর্ধগলিত নারীর লাশ উদ্ধার
    • পত্রিকা জালিয়াতি ও নাম ব্যবহারের অভিযোগে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
    • ভারতে থেকে বাংলাদেশে ৫০০ টন ইলিশ রপ্তানি
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, বাড়ছে জ্বালানি খাতের ঝুঁকি
    • হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পগ্রন্থ ‘আ হোয়াইট ডাভ্‌স এলেজি’
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Tuesday, September 15
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026

      হঠাৎ লিফট বন্ধ হলে কী করবেন?

      August 23, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»জাতীয়»রাজনীতি»“মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’
    রাজনীতি

    “মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

    July 4, 20263 Mins Read

    স্টাফ রিপোর্টার : ফরিদপুরে নাগরিক কমিটি আয়োজিত “নাগরিক আলোচনা ও বিজয়য়ের বর্ষপূর্তি” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ।

    শনিবার (৪ জুলাই) বিকেল পাঁচটার দিকে শহরের অন্যতম ব্যাবসায়ী এলাকা তিতুমীর বাজার, চকবাজার ও কাপুড়ে পট্টি এলাকা সংলগ্ন ফরিদপুর থানা রোড জনতা ব্যাংকের মোড় থেকে ব্যাংক এশিয়ার মোড় পযন্ত আটকে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

    নাগরিক কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, আমি এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাব, আপনারা ফরিদপুরের ব্যবসায়ীরা মিলে ফরিদপুর বিভাগের একটি বিজনেস প্ল্যাটফর্ম বা ব্যবসায়ী প্ল্যাটফর্ম গড়ে তুলুন। সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, নারী উদ্যোক্তা এবং সব পর্যায়ের উদ্যোক্তাদের সমস্যাগুলো আমরা ফরিদপুর বিভাগ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারি।

    ফরিদপুরের মানুষের সমস্যা সমাধান এবং ভাগ্যোন্নয়নের জন্য সবচেয়ে জরুরি হলো ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা এবং পৌরসভাকে সিটি করপোরেশনে পরিণত করা-মন্তব্য করে শামা ওবায়েদ বলেন, ইনশাআল্লাহ, ফরিদপুরবাসীর নেতৃত্বে এবং আপনাদের সকলের সহযোগিতায় ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে এবং সিটি করপোরেশনও হবে।

    তিনি বলেন, আপনারা বলেছেন, ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন। অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের দাবি আমরা সবাই তুলেছি। আমাদের চারজন সংসদ সদস্যই এ দাবি তুলেছেন। ইনশাআল্লাহ, শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দিয়েছেন। এখানে বিশ্ববিদ্যালয় হবে।

    শামা ওবায়েদ দৃঢ় কন্ঠে বলেন, এই ফরিদপুর, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই ফরিদপুর আমাদের সকলের। আমার ফরিদপুর, আপনার ফরিদপুর, আমাদের সবার ফরিদপুর। এটা কারও একার ফরিদপুর নয়। সুতরাং এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—সকল ধর্মের মানুষ এবং সকল দলের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। যেমন আজ এই মঞ্চে সকল দলের প্রতিনিধিত্ব রয়েছে, তেমনি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে ফরিদপুরের উন্নয়নে কাজ করতে হবে। ফরিদপুর যেমন আমার, তেমনি আপনারও। আমাদের সবাইকে এটি অনুধাবন করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে ফরিদপুরের উন্নয়নের জন্য কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

    শামা ওবায়েদ  সতর্ক করে দিয়ে বলেন, আমাদের একটি ভুলের কারণে ১৭ বছরের আন্দোলনের ফসল নষ্ট হতে দেওয়া যাবে না। আমাদের যে কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। যে কোনো মূল্যে চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে। মাদকবিরোধী সমাজ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে হলে প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ফরিদপুর জেলা পরিষেদের প্রশাসক আফজাল হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল,গত নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত পরাজিত প্রার্থী আবদুত তাওয়াব, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, জমিয়তে উলেমা দলের যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস লারাম লাল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসীমউদ্দিন মৃধ প্রমুখ।

    সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিকেল বিভাগের বিভাগীয় প্রধান  (অব.) মো. রফিকুল ইসলাম।

    সভা পরিচালনা করেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন ওরফে জুয়েল, খন্দকার ফজলুর হক টুলু ও যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    ডিসেম্বরের সময়সীমা ঘিরে বিরোধী রাজনীতিতে নতুন কৌশল

    September 6, 2026

    দেশে জ্বালানি নেই,লংমার্চের হাজারো গাড়ি পানিতে চলছে..পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    September 5, 2026

    ‘মাদকসহ সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা স্বাধীনভাবে তুলে ধরতে হবে.. এমপি নায়াব ইউসুফ

    September 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা

    September 15, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরে সড়ক ও জনপদ বিভাগের সরকারি জমি দখল করে গড়ে ওঠা দুই শতাধিক…

    আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

    September 15, 2026

    ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী

    September 14, 2026

    পদ্মায় আরও এক অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

    September 14, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.