Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বৈঠার ছন্দে মুখর সালথার আষাঢ়ের বিল

    August 28, 2026

    মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

    August 28, 2026

    ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত দুই

    August 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বৈঠার ছন্দে মুখর সালথার আষাঢ়ের বিল
    • মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
    • ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত দুই
    • ফরিদপুর জেলা কারাগারে দোয়া ও উন্নত খাবার পরিবেশন কয়েদিদের
    • ফরিদপুরে সোনালী ব্যাংকের মতবিনিময় সভা
    • বিশ্ব জাকের মঞ্জিল আটরশিতে ঈদে মিলাদুন্নবীতে জিকির-দরুদে মুখরীত
    • শিক্ষা প্রতিষ্ঠানে এডভোকেট খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি
    • “কেউ অন্যায়ভাবে জেলে থাকবে না” এইচআরডব্লিউ’র জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Friday, August 28
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      হঠাৎ লিফট বন্ধ হলে কী করবেন?

      August 23, 2026

      ফুলে ফুলে সেজেছে ঢাকা- ভাঙা এক্সপ্রেসওয়ে

      August 16, 2026

      আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী পালিত

      August 13, 2026

      বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

      July 20, 2026

      নেইমার বললেন, ‘এখানেই শেষ’

      July 6, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»বিশ্ব জাকের মঞ্জিল আটরশিতে ঈদে মিলাদুন্নবীতে জিকির-দরুদে মুখরীত
    Top News

    বিশ্ব জাকের মঞ্জিল আটরশিতে ঈদে মিলাদুন্নবীতে জিকির-দরুদে মুখরীত

    August 26, 20261 Min Read

    স্টাফ রিপোর্টার:

    আধ্যাত্মিক আবহ, জিকির-আসকার ও দরুদ-সালামের সুরে মুখরিত হয়ে উঠেছে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পুরো দরবার শরীফ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলছে ফরজ, সুন্নত ও নফল নামাজ, জিকির-আসকার, মিলাদ ও দোয়া মাহফিল।

    বিশ্ব জাকের মঞ্জিল আটরশির কর্মী গুরুপের বৃহত্তর ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী  জানান,
    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনরাতব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয় আটরশি দরবার শরীফে। কর্মসূচির অংশ হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া রাতভর দফায় দফায় মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
    দরবার শরীফের পুরো প্রাঙ্গণে এ সময় সৃষ্টি হয় এক ভিন্নধর্মী আধ্যাত্মিক পরিবেশ। জিকির-আসকার, দরুদ ও মিলাদের সুরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ধর্মীয় এ আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক আশেকান-জাকেরান ও ভক্তবৃন্দ আটরশি দরবার শরীফে সমবেত হন।

    বিশ্ব জাকের মঞ্জিলের সমন্বয়কারী শেখ রায়হান জানান, ঈদে মিলাদুন্নবীতে আগত ভক্তদের থাকা, বিশ্রাম ও মেহমানদারির জন্য দরবার শরীফ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের সুবিধার্থে বিভিন্ন সেবামূলক ব্যবস্থাও রাখা হয়।

    তিনি বলেন,বুধবার বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দিনরাতব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    বৈঠার ছন্দে মুখর সালথার আষাঢ়ের বিল

    August 28, 2026

    ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত দুই

    August 27, 2026

    “কেউ অন্যায়ভাবে জেলে থাকবে না” এইচআরডব্লিউ’র জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    August 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    বৈঠার ছন্দে মুখর সালথার আষাঢ়ের বিল

    August 28, 2026

    স্টাফ রিপোর্টার: নৌকার বৈঠার ছন্দ, মাঝিদের হই-হুল্লোড় আর দর্শকদের করতালিতে উৎসবমুখর হয়ে উঠেছিল ফরিদপুরের সালথা…

    মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

    August 28, 2026

    ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত দুই

    August 27, 2026

    ফরিদপুর জেলা কারাগারে দোয়া ও উন্নত খাবার পরিবেশন কয়েদিদের

    August 27, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.