স্টাফ রিপোর্টার:
বিভিন্ন স্কুল কলেজ ও
মাদরাসায় এডভোকেট খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে । ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা বৃত্তি দেয়া হয় ।

ফরিদপুর জজ কোর্টের সাবেক পিপি ও রাজনীতিবিদ অ্যাডভোকেট খসরুজ্জামান দুলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয় । এখন থেকে প্রতিবছর এই বৃত্তি দেয়া হবে ।
তার সন্তান ও এটিএন বাংলার বার্তা সম্পাদক নিয়াজ জামান সজীব জানান, তার পিতা বিভিন্ন স্কুল , কলেজ ও মাদ্রাসার সাথে যুক্ত ছিলেন । সেইসব শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে পরিবারের পক্ষ থেকে এই শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে । ২০২২ সালের ২৭ আগস্ট এডভোকেট খসরুজ্জামান দুলু ফরিদপুরের শহরের দক্ষিণ ঝিলটুলির নিজ বাড়িতে মারা যান ।
