Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা

    September 15, 2026

    আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

    September 15, 2026

    ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা
    • আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
    • ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী
    • পদ্মায় আরও এক অর্ধগলিত নারীর লাশ উদ্ধার
    • পত্রিকা জালিয়াতি ও নাম ব্যবহারের অভিযোগে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
    • ভারতে থেকে বাংলাদেশে ৫০০ টন ইলিশ রপ্তানি
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, বাড়ছে জ্বালানি খাতের ঝুঁকি
    • হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পগ্রন্থ ‘আ হোয়াইট ডাভ্‌স এলেজি’
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Tuesday, September 15
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026

      হঠাৎ লিফট বন্ধ হলে কী করবেন?

      August 23, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»মতামত»চীন সফরের প্রাক্কালে: ইতিহাসের শিক্ষা ও বর্তমান বাস্তবতা
    মতামত

    চীন সফরের প্রাক্কালে: ইতিহাসের শিক্ষা ও বর্তমান বাস্তবতা

    June 20, 20262 Mins Read

    মাহবুবুল হাসান পিংকু:

    বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চীন বরাবরই একটি গুরুত্বপূর্ণ অংশীদার। অর্থনীতি, অবকাঠামো, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতার নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ক্রমেই গভীরতর হয়েছে। ফলে বাংলাদেশ ও চীনের মধ্যকার উচ্চপর্যায়ের সফরগুলো শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের জন্যই নয়, বরং বৃহত্তর আঞ্চলিক প্রেক্ষাপটেও বিশেষ গুরুত্ব বহন করে।

    ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফরের সময় দেশের অভ্যন্তরে আকস্মিকভাবে ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার মতো ভয়াবহ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে তাঁকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতে হয়েছিল। ওই ঘটনার পেছনে জঙ্গিবাদ ও উগ্রবাদের ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠলেও একই সঙ্গে এটি একটি বাস্তব শিক্ষা দিয়েছে—গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্তে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তা কতটা অপরিহার্য।

    বর্তমান সময়েও বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছে। এমন এক সময়ে দেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা ধরনের আলোচনা, উত্তেজনা এবং উদ্বেগের সৃষ্টি হচ্ছে। ধর্মীয় সংবেদনশীল বিষয়, সীমান্ত পরিস্থিতি এবং বিভিন্ন মতাদর্শিক গোষ্ঠীর সক্রিয়তা—সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিকভাবেই গভীর পর্যবেক্ষণের দাবি রাখে।

    দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি অত্যন্ত সংবেদনশীল। এই অঞ্চলে বিভিন্ন রাষ্ট্রের নিজস্ব কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে। ফলে বাংলাদেশের যেকোনো গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাভাবিকভাবেই গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। তবে যেকোনো ঘটনা বা পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে আবেগ বা অনুমানের পরিবর্তে তথ্য ও বাস্তবতাকেই প্রাধান্য দেওয়া উচিত।

    বিশ্ব রাজনীতির সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে, অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশকে বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বাংলাদেশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তাই জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভ্যন্তরীণ স্থিতিশীলতা, রাজনৈতিক সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা এখন সময়ের দাবি।

    বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগের সময় রাজনৈতিক দল, নীতিনির্ধারক, প্রশাসন এবং সংশ্লিষ্ট সব মহলের উচিত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং যেকোনো ধরনের উসকানি, বিভ্রান্তি কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিষয়ে সতর্ক থাকা। কারণ, একটি স্থিতিশীল ও আত্মবিশ্বাসী বাংলাদেশই আন্তর্জাতিক অঙ্গনে নিজের স্বার্থ সবচেয়ে কার্যকরভাবে তুলে ধরতে পারে।

    ইতিহাস সবসময় একইভাবে ফিরে আসে না। কিন্তু অতীতের অভিজ্ঞতা বর্তমানকে সতর্ক হওয়ার সুযোগ দেয়। তাই যেকোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর কিংবা কূটনৈতিক উদ্যোগের সফলতা শুধু আলোচনার টেবিলে নির্ধারিত হয় না; এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, জাতীয় ঐক্য এবং সুদূরপ্রসারী রাজনৈতিক প্রজ্ঞা।

    বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন দায়িত্বশীল রাজনৈতিক আচরণ, বিচক্ষণ কূটনীতি এবং সর্বোপরি জাতীয় স্বার্থকে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়ার মানসিকতা। ইতিহাসের শিক্ষা আমাদের সেই কথাই স্মরণ করিয়ে দেয়।- লেখক: সাবেক সহ সভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটি।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুর রব

    September 3, 2026

    ঋণের বোঝায় উচ্চ প্রবৃদ্ধি, অর্থনীতির ভবিষ্যৎ কতটা নিরাপদ?

    August 19, 2026

    “সাক্ষাৎকার নেবে টাকা এনেছো”

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা

    September 15, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরে সড়ক ও জনপদ বিভাগের সরকারি জমি দখল করে গড়ে ওঠা দুই শতাধিক…

    আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

    September 15, 2026

    ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী

    September 14, 2026

    পদ্মায় আরও এক অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

    September 14, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.