Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ:অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবুলের, গ্রেপ্তার ৩

    August 1, 2026

    আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    August 1, 2026

    স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • সদরপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ:অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবুলের, গ্রেপ্তার ৩
    • আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
    • স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
    • স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের যে সংখ্যা প্রচার হচ্ছে তা সঠিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    • মা’কেও কুপিয়ে হ’ত্যা, পালিয়েছে ঘাতক ছেলে
    • ফরিদপুরে বৃষ্টিতে মরিচের মাঠ বিপর্যয়, দর বেড়ে বিক্রয় ৩২০ টাকা কেজি
    • বিচারাধীন জমি বিরোধকে কেন্দ্র করে ‘হয়রানিমূলক মামলার’ অভিযোগ ব্যবসায়ীর
    • বাংলাদেশ পুলিশের সতর্কবার্তা
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Saturday, August 1
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

      July 20, 2026

      নেইমার বললেন, ‘এখানেই শেষ’

      July 6, 2026

      প্রেসার বেড়ে গেলে কি করবেন?

      July 3, 2026

      দীর্ঘ লম্ফে দেশ সেরা ফরিদপুরের শিক্ষার্থী রাহিম শেখ

      June 15, 2026

      দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

      June 9, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»মতামত»বাজেটে শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি ও বহুমুখী উদ্যোগ
    মতামত

    বাজেটে শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি ও বহুমুখী উদ্যোগ

    June 12, 20263 Mins Read

    মো. মাহবুবুর রহমান :

    ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শিক্ষা খাতকে জাতীয় অগ্রযাত্রার ‘নিউক্লিয়াস’ হিসেবে চিহ্নিত করেছেন। এবারের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে এবং নতুন এমপিও, অবকাঠামো উন্নয়ন, কারিগরি শিক্ষা সম্প্রসারণসহ বেশ কয়েকটি যুগোপযোগী উদ্যোগ ঘোষণা করা হয়েছে।

    মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা (জিডিপির ১.৩৯%)। আগের বছর ২০২৪-২৫-এ ছিল জিডিপির প্রায় ১.৬৯ শতাংশ। অর্থাৎ এ বছর বরাদ্দ প্রায় ৫৬-৬৩ শতাংশ বেড়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে শিক্ষা বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
    মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বড় অগ্রগতি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা, যা গত অর্থবছরের (৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা) তুলনায় প্রায় ১০ হাজার কোটি টাকা বেশি। এ বিভাগ এ বছর ১০টি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করবে।

    সবচেয়ে আকর্ষণীয় ঘোষণা হলো নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) প্রদানের সিদ্ধান্ত। দীর্ঘদিন অপেক্ষমাণ প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীদের জন্য এটি আশার বার্তা। এছাড়া মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষক ঘাটতি পূরণে নতুন নিয়োগ, ৪ হাজার নতুন ভবন নির্মাণ এবং অনগ্রসর এলাকায় ৫০০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে। ৫ শতাংশ শিক্ষার্থীকে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ এবং অনগ্রসর এলাকার ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে।
    শিক্ষাক্রমে বৈপ্লবিক পরিবর্তন: অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাক্রম রূপান্তরিত হচ্ছে। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে অনুধাবন, বিশ্লেষণ ও প্রয়োগভিত্তিক শিক্ষায় জোর দেওয়া হবে। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা চালু হবে, যাতে প্রত্যেক শিক্ষার্থী অন্তত একটি কর্মমুখী দক্ষতা অর্জন করতে পারে। বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানি, কোরিয়ান, মান্ডারিন, আরবি ও ফ্রেঞ্চ বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসেবে অন্তর্ভুক্ত হবে।

    ক্রীড়া, সাংস্কৃতিক বিকাশ, ক্লাবভিত্তিক সহশিক্ষা কার্যক্রম (বিতর্ক, বিজ্ঞান মেলা, সাহিত্যচর্চা) উৎসাহিত হবে। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
    প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়া: শিক্ষাকে প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যতমুখী করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিনামূল্যে ওয়াই-ফাই, প্রত্যেক শিক্ষার্থীর জন্য স্বতন্ত্র আইডি এবং ডিজিটাল লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, কোডিং এবং ডিজিটাল লিটারেসির প্রশিক্ষণ চালু হবে। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ এবং দেশব্যাপী ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে।
    পরিবেশ, নাগরিক দায়িত্ব ও বৈশ্বিক সংযোগ: ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সচেতনতায় সম্পৃক্ত হবে। ‘ব্রেইন ড্রেইন’কে ‘ব্রেইন সার্কুলেশন’-এ রূপান্তরের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যৌথ গবেষণা, স্টুডেন্ট এক্সচেঞ্জ এবং ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থা চালু হবে। মাদ্রাসা শিক্ষায় বিজ্ঞান, গণিত, ইংরেজি ও আইসিটির মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন আগামীর প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা শুধু নিজেদের ভবিষ্যৎ গড়বে না, বরং সমাজ ও দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।”
    পরিশেষে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট শিক্ষাকে কেবল সনদ অর্জনের মাধ্যম নয়, বরং জাতীয় পুনর্গঠন ও উৎপাদনশীল অর্থনীতির মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছে। বরাদ্দ বৃদ্ধি, নতুন এমপিও, অবকাঠামো উন্নয়ন, কারিগরি ও তৃতীয় ভাষা শিক্ষা, প্রযুক্তিনির্ভরতা, ব্রেইন সার্কুলেশন—সব মিলিয়ে এটি একটি সুস্পষ্ট রূপরেখা।

    তবে শিক্ষকদের জীবনমান, পেশাগত মর্যাদা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের কল্যাণে বিনিয়োগ না করলে মেধাবীরা এ পেশায় আসতে আগ্রহী হন না। বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি ব্যয়ের দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষকদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা গেলে তবেই এ বিনিয়োগের প্রকৃত সুফল মিলবে। ঘোষিত কর্মসূচির কার্যকর বাস্তবায়ন হলে এই বাজেট বাংলাদেশের শিক্ষা ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে—শিক্ষা পরিণত হবে জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রধান শক্তিতে।-লেখক: মো. মাহবুবুর রহমান ,সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ,ফরিদপুর সিটি কলেজ.Email: mmrrajbari71@gmail.com

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    “সাক্ষাৎকার নেবে টাকা এনেছো”

    June 26, 2026

    চীন সফরের প্রাক্কালে: ইতিহাসের শিক্ষা ও বর্তমান বাস্তবতা

    June 20, 2026

    আওয়ামী লীগ বামের শত্রু কেন?

    June 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    সদরপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ:অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবুলের, গ্রেপ্তার ৩

    August 1, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫)…

    আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    August 1, 2026

    স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

    July 31, 2026

    স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের যে সংখ্যা প্রচার হচ্ছে তা সঠিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    July 30, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.