Browsing: বিনোদন

স্টাফ রিপোর্টার : কেন এমনটা ঘটলো জেমসের কনসার্ট ঘিরে ফরিদপুরে। ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপনী…

ঢাকা:ঢাকার ভারতীয় হাই কমিশন, তার সাংস্কৃতিক কেন্দ্র ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) এর মাধ্যমে, কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে…

অন্য অভিনয়শিল্পীদের চেয়ে একটু হলেও আলাদা অভিনেত্রী শাহনাজ সুমি। তাকে বছরজুড়ে পর্দায় দেখা যায় না। ক্যারিয়ারের শুরু থেকেই মেপে মেপে প্রজেক্ট বাছাই করছেন তিনি। যে কারণে তার পর্দায় উপস্থিতি কম। সুমি বলেন, “গেল তিন মাসে নুহাশ হুমায়ূনের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি। এর বাইরে তেমন আর কোনও কাজ সে অর্থে করিনি। গ্র্যাজুয়েশন শেষ করলাম। টানা সতের বছর পড়াশোনা করেছি। এবার কর্পোরেটে তার ছাপ রাখতে চাই। যেভাবে নাচ থেকে অভিনয়ে এসেছি।” সুমি অভিনীত সর্বশেষ তিনটি ওয়েব ফিকশন – ‘অন্ধকারের আলো’, ‘মোবারকনামা’ ও ‘বুকের মধ্যে আগুন’। তিনটি ফিকশনে তিন ধরনের চরিত্রে দর্শকের সামনে এসেছেন এ গ্ল্যামারকন্যা। তিনি বলেন, “ওটিটির কাজগুলো থেকে যায়। দর্শক তার সুবিধাজনক সময়ে দেখে নিতে পারে। তিনটি কাজের মধ্যে ‘মোবারকনামা’ আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। নিজেকে অভিনেত্রী হিসেবে মেলে ধরতে পেরেছি। অন্য কাজগুলোও ভালো ছিলো। সবগুলো কাজ নিয়েই দর্শকের চমৎকার প্রতিক্রিয়া পেয়েছি। দর্শক আমাকে নয়, চরিত্রকে মনে রেখেছে।” ওটিটির বাইরে সুমি এখন অব্দি তিনটি সিনেমায় অভিনয় করেছেন। ‘ইতি তোমারই ঢাকা’, ‘পাপ – পূণ্য’ ও ‘দামাল’। ফের কবে সিনেমায় দেখা যাবে সুমিকে? তিনি জানান, দর্শকের কাছে পৌঁছানোর জন্য সিনেমা বড় মাধ্যম। তিনিও চান সিনেমায় অভিনয় করতে। বাড়াবেন কাজের পরিধি। গেল রোজার ঈদে বিটিভিতে ছায়াছন্দ উপস্থাপনা করেছিলেন সুমি। পছন্দের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনায় হাতে খড়ি হয়েছে তার। সুমি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, “ছোট থেকে ছায়াছন্দ দেখে বড় হয়েছি। আমার পরিবারেও সিনেমার গান খুব পছন্দের। ভাবতাম আমার কোনও গান হয়তো কোনদিন বাজবে। কিন্তু নিজে উপস্থাপনা করবো ভাবিনি। উপস্থাপনা এত মজা তা বুঝতে পারিনি। আগামীতে বিশেষ কোনও অনুষ্ঠান হলে উপস্থাপনা করবো।” সবশেষে কাজের খবর নিয়ে সুমি জানান একটি সিরিজ নিয়ে কথা হচ্ছে তার। এ বছরের শেষে শ্যুটিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটির।