স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের দুটি আসনে হেভি ওয়েট দুই নারী প্রার্থীর শেষ সময়ের নির্বাচনী বিশাল শোডাউন, এই কর্মসূচিতে চাইলেন ভোট ও দোয়া। এদের একজন ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তার পিতার বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমান। অপর জন ফরিদপুর সদর আসনের বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ। তার পিতা প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও একাধিকবারের মন্ত্রী।

সোমবার বিকালে ফরিদপুর-২ আসনের সালথা উপজেলায স্কুল মাঠে নির্বাচনী প্রচারনার শেষ জনসভায় বক্তব্য রাখেন শামা ওবায়েদ । এ সময় তিনি শেষবারের মতো উপস্থিত হাজার হাজার জনতার উদ্দেশ্যে বলেন, আমরা প্রত্যেকেই ১২ তারিকে সকালবেলা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবো এবং প্রত্যেকটি ধানের শীষের ভোট বুঝে নেয়ার জন্য রেজাল্ট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আপনাদের প্রত্যেককেই রক্ষা কবজের মত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, আমাদের ধানের শীষকে কেউ যেন চুরি করতে না পারে সেদিকে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে ।
তিনি বলেন আগামী যে দুইদিন সময় রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ পা পাড়িয়ে ভেজাল করতে আসলেও আমাদের প্রত্যেকটা কর্মীর শান্ত থাকতে হবে।
তিনি, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কি কি পদক্ষেপ নিবেন তার ফিরিস্তি তুলে ধরেন জনতার উদ্দেশ্যে। সালথার এই জনসভা মাঠটি নারী-পুরুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

অপরদিকে একই সময় ফরিদপুর সদর আসনের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ শহরেন ময়েজ উদ্দিন স্কুল মাঠে নির্বাচনী ইশতিহার ঘোষণা করেন। পরে তিনি তার হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কে রোড শো করেন।
এই কর্মসূচিতে তিনি বলেন, অতীতের ন্যায় আপনারা যেভাবে আমার পিতার পাশে ছিলেন , এবারও তার কন্যার পাশে থাকবেন এটা আমি প্রত্যাশা করি। এই চৌধুরী পরিবার ফরিদপুর উন্নয়নের ইতিপূর্বে সব ধরনের পদক্ষেপ নিয়েছে, সকল মানুষের বিপদে পাশে থেকেছেন। আমার পিতার উন্নয়নের অসমাপ্ত কাজ আপনাদের ভোটের মাধ্যমে জয়ী হতে পারলে অবশ্যই সেটি করব আমি। তিনি বলেন এই শহরকে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজ মুক্ত করবো। আমাদের তরুণ ও যুব সমাজ যাতে ধ্বংস না হয়, সেজন্য সকলকে নিয়েই মাদকের বিরুদ্ধে সোচ্চার হব।
