স্টাফ রিপোর্টার :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবাষির্কীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার বিকালে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
প্রফেসর এ বি এম সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় ফরিদপুর-৩ সদর আসনের দলীয় প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের খন্দকার নাসিরুল ইসলাম বক্তব্য রাখেন ।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা ও তার শারীরিক ও মানসিক শক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় যাতে তিনি রোগমুক্ত হয়ে সুস্থতার পথে ফিরে আসেন।
আলোচনা সভায় প্রয়াদ সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কর্মজীবনের উপর আলোচনা করা হয় ।
এ সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. মোদারেরছ আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, বিএনপি নেতা আজম খান, আবজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, এ বি সিদ্দিকী মিতুল, প্রফেসর এম এ সামাদ, অধ্যাপক আব্দুল সামাদ, প্রফেসর মোস্তাফিজুর রহমান শামিমসহ দলটির বিভিন্ন পযায়ের নেতাকর্মীরা।
