স্টাফ রিপোর্টার:
ফরিদপুর পৌরসভার উদ্যোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ নিরাময় বিশেষ অভিযান ও মশক নিধন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার বিকেলে শহরের হাজরাতলা সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক মোঃ সোহরাব হোসেন।
তিনি সাংবাদিকদের বলেন, ফরিদপুর পৌরসভার এ অঞ্চলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ বেশি। আর তাই আমরা এখান থেকেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার রোগ প্রতিরোধ এবং মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি ।
পর্যায়ক্রমে পৌরসভার ২৭ টি ওয়ার্ডে এ কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব না কমা পর্যন্ত এটা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, উপ সহকারী প্রকৌশলী (পানি) সৈয়দ আশরাফ , সেনেটারী ইন্সপেক্টর মোঃ মামুন হোসেন, বাজার পরিদর্শক কাউসার হোসেন।
পরে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় ।
