Close Menu
Sara Din News24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 
    • ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য
    • দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান
    • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন
    • আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতার আবেদন “রাজনৈতিক বিবেচনায়” হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ
    • সালথায় মাদক সেবনের ৪ যুবককে সাজা
    • এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
    • ফতেহাবাদের প্রতিষ্ঠা বার্ষিকী
    Facebook X (Twitter) Instagram
    Sara Din News24
    Thursday, May 7
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এত তাড়া কীসে   ম্যাগনোলিয়ার?

      April 29, 2026

      গরমে বাড়ছে মাথাব্যথা, মাইগ্রেন থেকে বাঁচবেন উপায়

      April 24, 2026

      নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

      April 23, 2026

      ফরিদপুরে ‘মরুর গোলাপ’ চাষ ছাদবাগানীদের অন্যতম পছন্দ

      April 11, 2026

      শিশুকে হাম থেকে  কীভাবে সুরক্ষিত রাখা যায়?

      March 30, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    Sara Din News24
    Home»সারাদেশ»হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার
    সারাদেশ

    হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

    October 4, 20252 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    ফরিদপুরের আলফাডাঙ্গায় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাতে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার (৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কলেজ রোডে অবস্থিত চুয়াল্লিশের মোড় এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।
    তারা হলো হলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্যা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী। এছাড়া আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামকে।

    সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘শুক্রবার রাতে হামলার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ মামলার আসামি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনসহ বিভিন্ন অংগ সংগঠনের চারজনকে গ্রেফতার করে ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

    এরআগে গত শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা বনি আমিন। এ মামলায় বনি আমিনসহ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য এ কে এম উজ্বল হোসেনকে মারধোর করে আহত করার অভিযোগ আনা হয়। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ৩০-৩৫ জনকে আসামি করা হয়।

    মামলার এজাহারনামীয় আসামিরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ (৪৪), উপজেলা যুবদল নেতা রমজান মোল্যা (৩৩), উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন (৩০), পৌর শ্রমিক দলের আহবায়ক মো. কাইয়ুম সিকদার (৪৫) ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী (৩৫)।

    খোঁজ নিয়ে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অপর অংশের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। এরা দুজনেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। শামসুদ্দিন মিয়া’র পক্ষে আলফাডাঙ্গায় নেতৃত্ব দেন খোশবুর রহমান খোকন।

    সম্প্রতি খোশবুর রহমান খোকনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করে নাসির গ্রুপের লোকজন। এই বিষয়কে কেন্দ্র করে নাসির গ্রুপের বোয়ালমারী উপজেলা সাবেক ছাত্রদল নেতা বনি আমিনের ওপর গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারে খোকন গ্রুপের লোকজন হামলা চালায়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে নাসির গ্রুপের আরেক সমর্থক উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য একেএম উজ্জ্বলের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। এ ঘটনায় দায়ের করা অভিযোগটি শুক্রবার রাতেই থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    সালথায় মাদক সেবনের ৪ যুবককে সাজা

    May 5, 2026

    ফতেহাবাদের প্রতিষ্ঠা বার্ষিকী

    May 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025

    ফরিদপুরে  স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের হাসপাতালে দুর্বৃত্তদের হানা, প্রাণ নাশের হুমকি নিউজে 

    February 7, 2026
    আজকের শিরোনাম

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মাদ্রাসার টিনশেড ভবন…

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন

    May 7, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.