সদরপুর:
ফরিদপুরে এক ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছেন রায়হান জামিল নামে এক ব্যবসায়ী। এর আগেও তিনি দুই টাকা কেজিতে চাল বিতরণ করেছিলেন এলাকার গরীব মানুষের মাঝে। এ সকল কর্মকান্ডে বেশ আলোচনায় আসেন তিনি।
এবার তিনি ৬শতাধিক হত দরিদ্রদের মাঝে তুলে দিলেন একটি করে ইলি। বিনিময় নিলেন দশ টাকা করে।
মুফতি রায়হান জামিল ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করতে আগ্রহী বলে জানা যায়
ফরিদপুরের সদরপুরে
বুধবার বেলা ১১টায় সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল হাইস্কুল মাঠে মুফতি রায়হান জামিলের নিজ হাতে তুলেদেন এই ইলিশ মাছ।
এসময় ইলিশ মাছ নিতে সদরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে গরিব-অসহায় মানুষ স্কুল মাঠে উপস্থিত হন। পরিবার প্রতি একটি করে ইলিশ মাছ দশ টাকা মূল্যে বিক্রি করা হয়। তবে মাছে দেওয়া খবর শুনে সেখানে শত শতমানুষ উপস্থিত হয়। তবে সবাইকে ইলিশ মাছ দেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মুফতি রায়হান জামিল বলেন, ‘এই মুহূর্তে দেশের সব চাইতে দামি মাছ ইলিশ। যে মাছটি কিনে খাওয়ার মতো সক্ষমতা অনেকের নেই। সেই চিন্তা থেকে আমি আমার এলাকার প্রায় ছয়শত মানুষের মাঝে ১০ টাকা প্রতি পিস ইলিশ মাছ তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এ খবর পেয়ে সেখানে শত শত মানুষ জড়ো হয়।’
