Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026

    প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

    September 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা
    • ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
    • প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’
    • শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি
    • নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ
    • ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ
    • ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Thursday, September 17
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026

      হঠাৎ লিফট বন্ধ হলে কী করবেন?

      August 23, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
    Top News

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 20262 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    ফরিদপুরের ভাঙ্গায় এক যুবককে লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    এ সময় ঘটনার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একটি .২২ বোর রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    ভাঙা থানা পুলিশের ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের দক্ষিণ পাশে হাজী বিরিয়ানি হাউজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মো. হামিদুল গাজী (৪২) নামে এক ব্যক্তি তার প্রাইভেটকার মহাসড়কের পাশে রেখে সিগারেট কিনতে গেলে এক অজ্ঞাত যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক হামিদুলকে দুই থাপ্পড় দেন বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    এরপর হামিদুল গাড়িতে উঠে সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ওই যুবককে লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ সময় তার সঙ্গে গাড়িতে একজন নারী আরোহী ছিলেন।

    ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। তবে প্রাইভেটকারটি দ্রুত গোপালগঞ্জের দিকে চলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে হামিদুলকে আটক করা সম্ভব হয়নি।

    এ ঘটনায় এসআই প্রশান্ত কুমার মণ্ডল বাদী হয়ে ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় মামলা করেন। মামলায় অস্ত্র আইনের ১৯(এ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করা হয়। মামলাটির তদন্তভার দেওয়া হয় এসআই মোহাম্মদ মিজানুর রহমানকে।

    পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর র‍্যাব-১, ঢাকার সহযোগিতায় ঢাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি হামিদুল গাজী এবং তার সঙ্গে থাকা নারী আরোহী ফাতেমা ইসলাম এনি (২৬)কে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।

    পরে হামিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে অভিযান চালিয়ে তার দেখানো স্থান থেকে একটি .২২ বোর রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

    গ্রেপ্তার দুইজন ও উদ্ধারকৃত অস্ত্র বর্তমানে ভাঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ

    September 16, 2026

    ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

    September 16, 2026

    ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা

    September 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    স্টাফ রিপোর্টার : রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী…

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026

    প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

    September 17, 2026

    শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    September 16, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.