স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা শুভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক , সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় ।

জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় । এরপর শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর জেলা প্রশাসন , পুলিশ বিভাগ, জেলা পরিষদ , বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিভিল সার্জন এর কার্যালয় , বন বিভাগ জেলা তথ্য অফিস , ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স , ফরিদপুর জেলা কারাগার , নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর , দুর্নীতি দমন কমিশন, জাতীয় যুব শক্তি, যুব উন্নয়ন অধিদপ্তর , পরিবেশ অধিদপ্তর , আঞ্চলিক পাসপোর্ট অফিস, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ , সরকারি রাজেন্দ্র কলেজ , মৎস্য অধিদপ্তর , শিল্পকলা একাডেমী, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস , জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, বন বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ , জেলা কর্মসংস্থান অফিস, টিটিসি, বিএডিসি সহবিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।
