স্টাফ রিপোর্টার:
“জুলাই শহীদ দিবস”-২০২৬ উপলক্ষে সকাল ৯:৩০ মিনিটে ফরিদপুর শহরের আলীপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী সহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জুলাই স্মৃতিচারণ করা হয়। সেখানে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
