স্টাফ রিপোর্টার:
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা
সাথী দাস।
এর আগে ২৫ মার্চ এ ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। সে দুর্ঘটনার পর মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান,
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি ফেরিতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে বাসে কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে।
বাসটির চালক ও সহকারীকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়দের বরাতে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
