স্টাফ রিপোর্টার:
ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিনের সভাপতিত্বে সাধারণ সভায় গত ১৯ মাসের উন্নয়ন কর্মকান্ডের দৃষ্টি উপস্থাপন করেন সদস্য সচিব হাসানউজ্জামান।
সভা মঞ্চে উপবিষ্ট ছিলেন পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে গঠিত সাবজেক্ট কমিটির সদস্য বৃন্দ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজ ইমাম মিলন, আবু সুফিয়ান চৌধুরী কুশল ও মোহাম্মদ আলাউদ্দিন সাবজেক্ট কমিটির সদস্য হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার মাহফুজুল আলম মিলনসহ সিনিয়ার নেতৃবৃন্দ।
সাধারণ সভায় ঘৃত সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে সাবজেক্ট কমিটি একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রণয়ন করবে।
সাধারণ সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট গোলাম রাব্বানী ভূইয়া রতন, সেলিমুজ্জামান সেলিম, আবুল বাতিন,মেহেদী হাসান মিঠু, সৈয়দ জুনায়েদ পারভেজ বাবুসহ সংস্থার সদস্যবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সাবজেক্ট কমিটি অনুমোদন করে সাধারণ সভা।
