স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে “জেলা পযায়ে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ফরিদপুর ইউনিট এর উদ্যোগে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস।
আলোচনায় অংশ নেন ফরিদপুর মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ পরিচালক মাশউদা হোসেন, জেল সুপার শওকত হোসেন মিয়া, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, ফরিদপুর সেফ হোমের ডেপুটি সুপার তাহসিনা জামান, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ফরিদপুর জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক (গাইনী) সুলতানা বেগম, ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক প্রথম আলো পান্না বালা, নির্বাহী পরিচালক, নন্দিতা সুরক্ষা তাহিয়াতুল জান্নাত রেমি, স্টাফ রিপোর্টার সমকাল মো: হাসানউজ্জামান, ইয়েস, টিআইবি সৌরভ সরকার, নির্বাহী পরিচালক, গ্রাম উন্নয়ন সংস্থা বিপ্লব কুমার মালো, আইনজীবী রাশিদা আক্তার জেসমিন, প্রোগ্রাম এক্সিকিউটিভ বাংলাদেশ মহিলা পরিষদ প্রসেনজিৎ বিশ্বাস।
ওই মতবিনিময় সভায় জানানো হয়, বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠি বিশেষত নারী, শিশু, দালিত, সমতল ভূমির আদিবাসী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জলবায়ু প্রবাবিত এলাকার মানুষ প্রতিনিয়ত ন্যাযবিচার ও প্রাতিষ্ঠানিক সেবায় প্রবেশগম্যতার ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধীকতার মুখে পড়তে হচ্ছে। এরই ধারাবাহিতায় যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা এবং প্রযুক্তি-নির্ভর সহিংসতা বাড়ছে।
এ প্রেক্ষাপটে এবং উল্লেখিত সহিংসতা রোধে বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা এবং পেশাজীবীসহ অন্যান্য কমিউনিটির ব্যক্তিবর্গকে নিয়ে জেলা পর্যায়ে একটি কার্যাকর রেফারেল পদ্ধতি গড়ে তোলা অপরিহার্য।
কার্যাকর রেফারেল পদ্ধতির যৌক্তিকতা তুলে ধরে সমাপনি বক্তব্যে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, প্রান্তিক জনগোষ্ঠি বিশেষত নারী, শিশু, দালিত, সমতল ভূমির আদিবাসী, প্রতিবন্ধী ব্যক্তির সমস্যাসমূহ দূর করতে হলে সমস্যার সমাধানকারী প্রতিষ্ঠানসমূহকে একই ছাতার নিচে এনে কাজ করতে হবে। বিচ্ছিন্ন ভাবে সেবাদান করা হলে কাংখিত সুফল সুদূর পরাহত হয়ে থাকবে। এজন্য একটি কার্যকর রেফারেল পদ্ধতির কোনো বিকল্প নেই।
