স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে শতাধিক মসজিদে সংস্কারের লক্ষ্যে শিল্পপতি হা-মীম গ্রুপের ব্যবস্থাপণা পরিচালক এ.কে আজাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় শহরের ঝিলটুলিস্থ হা-মীম গ্রুপের মিলনায়তনে এসব চেক মসজিদ কমিটি ও ইমামদের মাঝে তুলে দেয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন মসজিদে সংস্কারের জন্য আবেদনের প্রেক্ষিতে ১০১টি মসজিদে ২২ লাখ ৩০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়; যার মধ্যে মসজিদ প্রতি ২০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকার চেক রয়েছে। এই অনুদানের চেক বিতরন করেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন, নেক্সট কালেকশন্স এর এমডি মো. বেলাল হোসেন ও এলিয়েন ওয়েভিং কোম্পানী লিমিটেডের এমডি মো. শোয়েবুল ইসলাম।
এ সময় হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন বলেন, ‘মসজিদ-মাদ্রাসায় আর্থিক অনুদান আমরা ধারাবাহিকভাবে দিয়ে আসছি এবং ভবিষ্যতেও দিয়ে যাব। তবে আমরা যে অনুদান তুলে দিচ্ছি সেটা সামান্য হলেও আপনারা কাজে লাগাবেন এবং ভবিষ্যতেও আরও বেশি করে দেয়ার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
