স্টাফ রিপোর্টার:
লেবাননের রাজধানীর বৈরুতে ইসরাইলি বিমান হামলায় বাংলাদেশী নারীর মরদেহ ফিরিয়ে আনতে সরকার কাজ করছে,নিহত নারীর শোকাহত পরিবারের পাশে আমরা ও প্রশাসন রয়েছি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি শনিবার বিকালে নগরকান্দা-সালথার হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন,
আমাদের মিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে নিরাপত্তার সাথে লাশটি ফিরিয়ে আনা যার। সেদেশে এখন যুদ্ধা বস্থা চলছে- যে কারনে বিমান চলাচল স্বাভাবিক নেই। তার পরেও মরদেহটি দ্রুত আনার বিষয়ে কথা চলছে।
মন্ত্রী আরও বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮জন বাংলাদেশি এ যুদ্ধে নিহত হয়েছেন। যুদ্ধারত দেশে আমাদের নাগরিকদের নিরাপদে রাখার উদ্যোগ নেওয়া হাড়ছে। ইতিমধ্যে কিছু নাগরিক কে দেশে আনা হয়েছে।
প্রসঙ্গত: গত বুধবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শালেপুর এলাকার বাসিন্দা শেখ মোফাজ্জলের মেয়ে দীপালী আক্তার।
