Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অনুমোদিত

    September 21, 2026

    হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালো স্বামী

    September 21, 2026

    বড় শক্তির প্রতিযোগিতায় বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অনুমোদিত
    • হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালো স্বামী
    • বড় শক্তির প্রতিযোগিতায় বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ
    • সংক্ষিপ্ত সফর, বড় বার্তা: জাতিসংঘে তারেক রহমান
    • পাহাড়ের অসচ্ছল নারীদের পাশে বসুন্ধরা, হাতে উঠল সেলাই মেশিন
    • ডাকসু আর্কাইভে ইতিহাসের মুখোমুখি নতুন প্রজন্ম
    • বসুন্ধরায় লড়াইয়ের রাত, ইতিহাস গড়ল জেডএফসি-২
    • “আবার নৌকা বাইচ হওয়ায় আমরা খুবই আনন্দিত”
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Monday, September 21
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      বসুন্ধরায় লড়াইয়ের রাত, ইতিহাস গড়ল জেডএফসি-২

      September 19, 2026

      ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

      September 17, 2026

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»জাতীয়»রাজনীতি»স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ, চূড়ান্ত হচ্ছে নতুন বিধিমালা!
    রাজনীতি

    স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ, চূড়ান্ত হচ্ছে নতুন বিধিমালা!

    June 10, 20265 Mins Read

    স্টাফ রিপোর্টার :

    জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। এই নির্বাচন আয়োজনে নির্বাচনী বিধিমালায়ও কিছু পরিবর্তন আনা হচ্ছে। বুধবার সেই বিধিমালা চূড়ান্ত করা হয়েছে বলেও জানিয়েছে ইসি।

    দলীয় প্রতীক ছাড়া এই নির্বাচন আয়োজনে ইসির পক্ষ থেকে যে বিধিমালা চূড়ান্ত করা হয়েছে, সেখানে প্রার্থী হওয়ার যোগ্য হলে যে কেউ অংশ নিতে পারবে এই নির্বাচনে।

    এই বিধিমালা পাশ হলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীসহ যে কোন দলের কর্মী সমর্থকরা অংশ নিতে পারবে নির্বাচনে।

    এই বিধিমালা প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, কোনো দল বাদ দেওয়ার মতো কোনো বিধান আচরণবিধিতে রাখা হয়নি। প্রার্থী হওয়ার যোগ্য যে কেউ অংশ নিতে পারবেন নির্বাচনে।

    ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সংসদে আইন পাশের পর প্রথমেই ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালায় পরিবর্তন আনতে বেশ কিছু নতুন প্রস্তাবনা আনা হয়েছিল।

    সেখানে সম্ভাব্য প্রার্থীদের নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই, এই মর্মে ইসির তৈরি করা অঙ্গীকারনামায় স্বাক্ষর দেওয়ার বিধানও প্রস্তাবনায় রাখা হয়েছিল।

    নির্বাচন কমিশন জানিয়েছে, ইউনিয়ন পরিষদের পর পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনেরও বিধিমালা চূড়ান্ত করা হবে নতুন আইন অনুযায়ী। সেক্ষেত্রে প্রার্থী হওয়ার যোগ্যতায় একই বিধান বহাল রাখা হবে।

    প্রসঙ্গত, মঙ্গলবার এ নিয়ে সচিবালয়ে একটি ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে শর্ত মানলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নিতে পারবেন।

    কী থাকছে নতুন বিধিমালায়?

    বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতো নির্দলীয় প্রতীকে। সেই সময় থেকে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতো নির্দলীয়ভাবে।

    ২০১৫ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইনে পরিবর্তন আনে। এরপর থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত স্থানীয় সরকারের সব নির্বাচনই দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়।

    ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালে চারটি পৃথক অধ্যাদেশের মাধ্যমে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচন সংক্রান্ত চারটি অধ্যাদেশ জারি করা হয়।

    যার মাধ্যমে দলীয় প্রতীক ও দলীয় মনোনয়নে স্থানীয় নির্বাচনের বিধান বাতিল করা হয়। পরবর্তীতে একই বিধান বহাল রেখে ত্রয়োদশ জাতীয় সংসদে বিল পাস হলে নির্দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চালু হয়।

    ওই আইন অনুযায়ী, নতুন করে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য আলাদা আলাদা বিধিমালা প্রস্তুতের কাজ শুরু করে ইসি।

    নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম ধাপেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিতে সংশোধন আনতে একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে।

    কমিটির প্রধান আব্দুর রহমানেল মাছউদ বিবিসি বাংলাকে জানান, নতুন বিধিমালায় ‘প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়বে, অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে না, স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ সমর্থনের বিধান থাকছে না।

    এছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা যাবে না পোস্টার। আগে ইভিএম’র মাধ্যমে ভোট হলেও নতুন বিধিমালায় তা বাদ দেওয়া হয়েছে।

    কমিশনার মি. মাছউদ বলেন, নতুন যে বিধিমালা চূড়ান্ত করা হয়েছে সেখানে ইভিএমের ব্যবহারও থাকছে না এবং পোস্টাল ব্যালটে ভোটদানেরও সুযোগ থাকছে না”।

    এই নির্বাচন কমিশনার জানান, নতুন খসড়া বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য ওয়েবসাইটে দেওয়া হবে। পরে এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেওয়া হবে এবং আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে ভেটিংয়ের জন্য। পরে চূড়ান্ত করা হবে বিধিমালা।

    অংশ নিতে পারবে আওয়ামী লীগ নেতাকর্মীরা!

    আগামী অগাস্টে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় নির্বাচনের কর্মযজ্ঞ শুরু করতে সবার আগে স্থানীয় সরকারের এই স্তরের জন্য আচরণ বিধিমালার কাজ চূড়ান্ত করা হয়। ইসি জানিয়েছে, অগাস্টেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

    অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন ইসির সাবেক কর্মকর্তা জেসমিন টুলী। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, “স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ার বিষয়টি তাদের প্রস্তাবনাতেই ছিল। সেটিই আইন আকারে পাশ হওয়ার পর এখন বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে”।

    প্রথমে ইসির কর্মকর্তারা যে খসড়া প্রস্তাবনাটি করেছিল সেখানে একটি বিষয় যুক্ত করা হয়েছিল যে, নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই—এই মর্মে ইসির তৈরি করা অঙ্গীকারনামায় সই দিতে হবে।

    তবে, কয়েক দফা বৈঠকের পর বুধবার যে বিধিমালা চূড়ান্ত করা হয়েছে সেখানে এমন কোন বিষয় রাখা হয়নি বলে জানান কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

    তিনি বিবিসি বাংলাকে বলেন, “গত সংসদ নির্বাচন যেহেতু একটা ঘটনার প্রেক্ষাপটে হয়েছিল, আমরা রাজনৈতিক দলের কাছ থেকে অঙ্গীকার করিয়ে নিয়েছিলাম আচরণবিধি মানার বিষয়গুলো। তবে এই নির্বাচনে আলাদা করে কোন অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে হবে না”।

    “তবে, হলফনামায় একটি বিষয় যুক্ত করা হবে, সেখানে শুধুমাত্র একটি অঙ্গীকারই থাকবে যে যারাই প্রার্থী হবেন তারা আচরণবিধি মেনে চলবেন”, যোগ করেন তিনি।

    ইসির নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলে কী অংশ নিতে পারবে নাকি আইনি কোন বাঁধা থাকবে এমন প্রশ্ন ছিল এই কমিশনারের কাছে।

    জবাবে মি. মাছউদ বলেছেন, “এটি আমরা দেখবো না সে কোন দল করে। যদি সে ওই পদে নির্বাচনের যোগ্যতা অর্জন করে তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। এমনকি তিনি হিন্দু না মুসলমান, ছেলে না মেয়ে, কোন দল করেন নাকি করেন না- সেটি আমরা দেখবো না”।

    তিনি জানান, একজন প্রার্থী হওয়ার যে সব যোগ্যতা আছে সেটি যদি থাকে তাহলে সে যে দলেরই হোক তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।

    মঙ্গলবার সচিবালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানও বলেছেন, “একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তিনি যদি আওয়ামী লীগের হয়েও নির্দলীয় থাকেন তাও পারবেন। কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না”।– তথ্য সূত্র : বিবিসি বাংলা

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    ডিসেম্বরের সময়সীমা ঘিরে বিরোধী রাজনীতিতে নতুন কৌশল

    September 6, 2026

    দেশে জ্বালানি নেই,লংমার্চের হাজারো গাড়ি পানিতে চলছে..পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    September 5, 2026

    ‘মাদকসহ সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা স্বাধীনভাবে তুলে ধরতে হবে.. এমপি নায়াব ইউসুফ

    September 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অনুমোদিত

    September 21, 2026

    স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত হলো ‘ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের…

    হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালো স্বামী

    September 21, 2026

    বড় শক্তির প্রতিযোগিতায় বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

    September 20, 2026

    সংক্ষিপ্ত সফর, বড় বার্তা: জাতিসংঘে তারেক রহমান

    September 20, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.