স্টাফ রিপোর্টার :
ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে ফরিদপুর শহরসহ বিভিন্ন উপজেলার বাজারগুলো। পোশাক, জুতা, কসমেটিক, টুপিসসহ নানা পণ্যের দোকানে উপচে পড়া ভিড় এখন। ক্রেতাদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা।
ফরিদপুর শহরের নিউ মাকের্ট, হাজী শরিয়াতুল্লাহ বাজারসহ বেশ কয়েকটি মাকেট গুলোতে দেখা মেলে ঈদের শেষ সময়ে ব্যস্ততা । ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মার্কেটগুলোতে দেখা যাচ্ছে মানুষের ঢল। এমন দৃশ্য শহরের শুধু নামি দামি বিপনী বিতান গুলোতেই নয়, শহরের ফুটপাতে দোকানগুলোতেও দেখা যায় ক্রয় বিক্রয়ের ধুম। এবারে জেলা ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি থাকায় স্বস্থি বোধ করছে ক্রেতা এবং বিক্রেতারা।
ঈদ বাজারে বিশেষ করে পোশাক, জুতা,প্রসাধনী, টুপির দোকানে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই পরিবারের সবার জন্য একসাথে কেনাকাটা সারছেন।
ক্রেতা ও বিক্রেতারা বলছেন, এ বছর কাপড়ের দাম বেশি। চাহিদার তুলনায় কাপড় কম তবে দাম বেশি। বিশেষ করে মেয়েদের ও বাচ্চাদের কাপড়ে অনেক দাম। তারপরও সবাই সাধ্যমতো কাপড় ক্রয় করছেন। কেউ মার্কেট থেকে কিনছেন আবার কেউ ফুটপাত থেকে।
পরিবারের জন্য প্রসাধনী কিনতে আসা তাসলিমা আক্তার নামের এক নারী জানালেন, শেষ সময় বলে এখন একটু ভিড় বেশ। তারপরও চেষ্টা করছি ভালো জিনিস কম দামে কিনতে।”
শরিয়াতুল্লাহ বাজারের ব্যবসায়ী আবু হানিফ শেখ জানালেন “ঈদের আগে এই কয়েকদিনই আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়। এবারও ক্রেতার চাপ ভালো।” নিউ মাকেট কাপুড় ব্যবসায়ী হাসমত উল্লাহ বনি বলেন, রোজার শেষ দশ দিনে আমাদের সকলেরই ব্যস্ততা বেশি। আমরাও চেষ্টা করছি স্বল্পে লাভে ক্রেতাদে পছন্দের পোষাক ছেড়ে দিতে।
ঈদের আনন্দকে ঘিরে শেষ মুহূর্তের কেনাকাটায় বাজারগুলোতে এমন প্রাণচাঞ্চল্য ক্রেতাদের মধ্যে স্বস্তি এনেছে সুশৃঙ্খল পরিবেশ ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেখে।
