স্টাফ রিপোর্টার:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ১৯৭১ সালে যারা পরাজিত যোদ্ধা ছিলো তারাও আজকাল নানাভাবে সাপের ফনা তোলার চেষ্টা করছে। আমরা চাই বাংলাদেশে বহুদল ও মত থাকবে। সবার কথা বলার ও কাজ করার স্বাধীনতা থাকবে।
বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এমএন একাডেমীর মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত জিয়া পরিবারের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু। যারা বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব সরকার দেখতে চায় না, তারা জিয়া পরিবারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র আমাদের যেকোন মূল্যে মোকাবেলা করতে হবে।
শামা ওবায়েদ বলেন, শহীদ জিয়া সকল বাধা অতিক্রম করে দেশের মানুষের জন্য কাজ করেছিলেন। দেশকে তলাবিহীন ঝুঁড়ি থেকে তুলে এনে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করে গেছেন। তিনি এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে কৃষক ও শ্রমিকরা যাতে তিন বেলা পেট ভরে খেতে পারবে।
ছাত্রসমাজ ও যুবসমাজ নিজেদের শিক্ষা লাভ করে নিজেদের কমংস্থান নিশ্চিত করবে। নারীরা নিজেদের পায়ে দাড়াবে। তিনি প্রত্যেকটা স্বপ্নের বীজ তিনি বপন করে গেছেন। পানির সমস্যা দূর করার জন্য তিনি খাল খনন করেছেন। মিল কারখানা, ইন্ড্রাট্রিজ, গার্মেন্টস ও শিল্প প্রতিষ্ঠা করে গেছেন।
তিনি বলেন, শহীদ জিয়া দেশের এক নম্বর রেমিট্যান্স খাত প্রতিষ্ঠা করেছেন। তিনি দেশকে সফলভাবে বিশ্বের মানচিত্রে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। সেই ধারাবাহিকতায় গনতন্ত্রের মুক্তির প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যদিয়ে নিজেকে একজন আপোসহীন নেত্রী হিসাবে উপমহাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন।
বিএনপির এই নেত্রী বলেন, গত তিন মাসে বর্তমান সরকারের কর্মকান্ড আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেশের একজন নাগরিক হিসাবে বলতে হবে- পিতা শহীদ জিয়ার আদর্শের পথ অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি পৌছে দেওয়ার জন্য প্রচুর পরিমানে কাজ শুরু করেছেন। সারা বাংলাদেশে তিনি নিজে উপস্থিত থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। ফ্যামিলি কার্ডের কাজ চালু করেছেন।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রমহান বাবুল তালুকদারের সভাপতি আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ প্রমুখ।
