Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা

    September 15, 2026

    আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

    September 15, 2026

    ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা
    • আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
    • ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী
    • পদ্মায় আরও এক অর্ধগলিত নারীর লাশ উদ্ধার
    • পত্রিকা জালিয়াতি ও নাম ব্যবহারের অভিযোগে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
    • ভারতে থেকে বাংলাদেশে ৫০০ টন ইলিশ রপ্তানি
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, বাড়ছে জ্বালানি খাতের ঝুঁকি
    • হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পগ্রন্থ ‘আ হোয়াইট ডাভ্‌স এলেজি’
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Tuesday, September 15
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026

      হঠাৎ লিফট বন্ধ হলে কী করবেন?

      August 23, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»পাটের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় চাষিরা
    Top News

    পাটের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় চাষিরা

    September 4, 20262 Mins Read

    সাইদা আক্তার ইমা:

    দেশের অন্যতম প্রধান পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত ও জাগ দেওয়ার সময় খাল-বিলে পর্যাপ্ত পানি থাকায় এবার পাটের ফলন, রং ও গুণগত মান ভালো হয়েছে। কৃষি বিভাগের আশা, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ৯৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদন হবে।

    বর্তমান বাজারদর অব্যাহত থাকলে এ পাট থেকে প্রায় ২ হাজার কোটি টাকার বাজার তৈরি হতে পারে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

    কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফরিদপুরে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮৭ হাজার ৩২৮ হেক্টর জমিতে। এর বিপরীতে এবার প্রায় ৮৭ হাজার ৪০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭২ হেক্টর বেশি জমিতে পাট চাষ করেছেন কৃষকেরা।


    ফরিদপুর জেলার কানাইপুর, নালেরমোড়, তালমা, কাদিরদী, সাতৈর, বড়গাসহ বিভিন্ন হাট-বাজারে বর্তমানে জাত ও মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের হিসাবে, এ বাজারদর বজায় থাকলে চলতি মৌসুমে উৎপাদিত পাটের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

    ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহদুজ্জামান জানান, এবারের মৌসুমে পাট উৎপাদনের জন্য আবহাওয়া বেশ উপযোগী ছিল। বিশেষ করে পাট জাগ দেওয়ার সময় খাল-বিলে পর্যাপ্ত পানি থাকায় আঁশের রং ও গুণগত মান ভালো হয়েছে।
    কৃষি বিভাগের এই কর্মকর্তা আরো বলেন, “এবার পাট উৎপাদনের জন্য আবহাওয়া যথেষ্ট উপযোগী ছিল। বিশেষ করে পাট জাগ দেওয়ার সময় খাল-বিলে পর্যাপ্ত পানি থাকায় পাটের রং ও গুণগত মান চমৎকার হয়েছে। চলতি মৌসুমে ফরিদপুরে প্রায় ১ লাখ ৯৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদনের আশা করছি।”

    তবে ভালো ফলন ও মানের পরও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন পাটচাষিরা। তাদের দাবি, সার, বীজ, শ্রমিকের মজুরি ও অন্যান্য কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় পাট উৎপাদনে খরচ অনেক বেশি হচ্ছে।
    সালথার পাটচাষি সাইফুল ইসলাম, নাছির হোসেন, আনোয়ার হোসেন সহ বেশ কয়েক জন বলেন, “পাটের ফলন ভালো হয়েছে, কিন্তু সার, বীজ, শ্রমিক ও অন্যান্য খরচ বেড়েছে। তাই মণপ্রতি ৪ হাজার টাকার বেশি দাম না পেলে আমাদের লাভ হবে না। বরং লোকসানের আশঙ্কা রয়েছে।”
    চাষিদের দাবি, উৎপাদন খরচ ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। এতে কৃষকেরা যেমন পাট চাষে উৎসাহিত হবেন, তেমনি দেশের ঐতিহ্যবাহী পাট উৎপাদনও আরও বাড়বে।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা

    September 15, 2026

    আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

    September 15, 2026

    ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী

    September 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা

    September 15, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরে সড়ক ও জনপদ বিভাগের সরকারি জমি দখল করে গড়ে ওঠা দুই শতাধিক…

    আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

    September 15, 2026

    ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী

    September 14, 2026

    পদ্মায় আরও এক অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

    September 14, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.