Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফরিদপুর মেডিকেলে অনিয়ম ও দালাল উৎখাতে জিরো টলারেন্সের নির্দেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    August 29, 2026

    পাট-পেঁয়াজের বীজ আমদানি বন্ধে কাজ করছে সরকার..কৃষিমন্ত্রী

    August 29, 2026

    বৈঠার ছন্দে মুখর সালথার আষাঢ়ের বিল

    August 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফরিদপুর মেডিকেলে অনিয়ম ও দালাল উৎখাতে জিরো টলারেন্সের নির্দেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
    • পাট-পেঁয়াজের বীজ আমদানি বন্ধে কাজ করছে সরকার..কৃষিমন্ত্রী
    • বৈঠার ছন্দে মুখর সালথার আষাঢ়ের বিল
    • মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
    • ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত দুই
    • ফরিদপুর জেলা কারাগারে দোয়া ও উন্নত খাবার পরিবেশন কয়েদিদের
    • ফরিদপুরে সোনালী ব্যাংকের মতবিনিময় সভা
    • বিশ্ব জাকের মঞ্জিল আটরশিতে ঈদে মিলাদুন্নবীতে জিকির-দরুদে মুখরীত
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Saturday, August 29
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      হঠাৎ লিফট বন্ধ হলে কী করবেন?

      August 23, 2026

      ফুলে ফুলে সেজেছে ঢাকা- ভাঙা এক্সপ্রেসওয়ে

      August 16, 2026

      আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী পালিত

      August 13, 2026

      বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

      July 20, 2026

      নেইমার বললেন, ‘এখানেই শেষ’

      July 6, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»পাট-পেঁয়াজের বীজ আমদানি বন্ধে কাজ করছে সরকার..কৃষিমন্ত্রী
    Top News

    পাট-পেঁয়াজের বীজ আমদানি বন্ধে কাজ করছে সরকার..কৃষিমন্ত্রী

    August 29, 20262 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে। বেশি টাকা দিলে যেসব খুচরা বিক্রেতা সার সরবরাহ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
    ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৮ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।
    কৃষিমন্ত্রী বলেন, “এই সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের উন্নতির জন্য যা কিছু প্রয়োজন, সরকার তা করবে। সরকার বিশ্বাস করে, কৃষকের উন্নতি হলে দেশের অগ্রগতি হবে।”
    তিনি বলেন, দেশের বিভিন্ন কারণে মাটির গুণগত অবস্থা আগের মতো ভালো নেই। তবে ফরিদপুরের মাটি এখনো দেশের মধ্যে অন্যতম সেরা। এ ধরনের উর্বর মাটি দেশের অন্য অনেক জেলায় পাওয়া কঠিন। ফলে ফরিদপুরের কৃষিকে আরও এগিয়ে নেওয়ার ব্যাপক সুযোগ রয়েছে।
    মন্ত্রী জানান, পাট ও পেঁয়াজের বীজ যাতে ভবিষ্যতে বিদেশ থেকে আমদানি করতে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। একই সঙ্গে কৃষিতে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে প্রয়োজনীয় কৃষিপণ্যের আমদানি কমিয়ে দেশীয় উৎপাদনের মাধ্যমে চাহিদা পূরণ করা।
    তিনি বলেন, “আগামীতে কোনো কৃষিপণ্য আমদানি করতে না হয়—কৃষিতে সরকারের মূল টার্গেট সেটিই। আমরা নিজেরাই উৎপাদন করার চেষ্টা করছি। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে কষ্ট ও পরিশ্রম করতে হবে।”
    সারের বিষয়ে মন্ত্রী বলেন, দেশের মোট চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি সার আমদানি করা থাকে। তাই দেশে সার সংকট হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কিছু দুষ্কৃতিকারী ও ষড়যন্ত্রকারী পরিকল্পিতভাবে সারের দাম বাড়িয়ে রাখছে।
    তিনি বলেন, কিছু খুচরা সার বিক্রেতা বাজারে সার নেই বলে প্রচার করছে। অথচ অতিরিক্ত টাকা দিলে তারাই আবার সার সরবরাহ করছে। “তাহলে সংকট কোথায়?”—প্রশ্ন রাখেন মন্ত্রী। অতি লোভী কিছু মানুষ এ ধরনের কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
    জেলার সার ডিলারদের সতর্ক করে কৃষিমন্ত্রী বলেন, কোনো ডিলার তার বরাদ্দের সার সময়মতো না তুললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের কাছে সঠিক দামে ও সময়মতো সার পৌঁছে দিতে ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
    সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহরব হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    বৈঠার ছন্দে মুখর সালথার আষাঢ়ের বিল

    August 28, 2026

    ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত দুই

    August 27, 2026

    বিশ্ব জাকের মঞ্জিল আটরশিতে ঈদে মিলাদুন্নবীতে জিকির-দরুদে মুখরীত

    August 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ফরিদপুর মেডিকেলে অনিয়ম ও দালাল উৎখাতে জিরো টলারেন্সের নির্দেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    August 29, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের দালালচক্র উৎখাতে প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির…

    পাট-পেঁয়াজের বীজ আমদানি বন্ধে কাজ করছে সরকার..কৃষিমন্ত্রী

    August 29, 2026

    বৈঠার ছন্দে মুখর সালথার আষাঢ়ের বিল

    August 28, 2026

    মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

    August 28, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.