Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বড় শক্তির প্রতিযোগিতায় বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

    September 20, 2026

    সংক্ষিপ্ত সফর, বড় বার্তা: জাতিসংঘে তারেক রহমান

    September 20, 2026

    পাহাড়ের অসচ্ছল নারীদের পাশে বসুন্ধরা, হাতে উঠল সেলাই মেশিন

    September 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বড় শক্তির প্রতিযোগিতায় বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ
    • সংক্ষিপ্ত সফর, বড় বার্তা: জাতিসংঘে তারেক রহমান
    • পাহাড়ের অসচ্ছল নারীদের পাশে বসুন্ধরা, হাতে উঠল সেলাই মেশিন
    • ডাকসু আর্কাইভে ইতিহাসের মুখোমুখি নতুন প্রজন্ম
    • বসুন্ধরায় লড়াইয়ের রাত, ইতিহাস গড়ল জেডএফসি-২
    • “আবার নৌকা বাইচ হওয়ায় আমরা খুবই আনন্দিত”
    • মৌসুমের শেষদিকে জালে ধরা পড়ছে ইলিশ, কমছে দর
    • ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Sunday, September 20
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      বসুন্ধরায় লড়াইয়ের রাত, ইতিহাস গড়ল জেডএফসি-২

      September 19, 2026

      ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

      September 17, 2026

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»জাতীয়»“আমাদের শিশুশ্রম মূলত অপ্রাতিষ্ঠানিক খাতে বেশি কেন্দ্রীভূত”
    জাতীয়

    “আমাদের শিশুশ্রম মূলত অপ্রাতিষ্ঠানিক খাতে বেশি কেন্দ্রীভূত”

    June 14, 20263 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস  উপলক্ষে ফরিদপুরে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুযায়ী, বাংলাদেশে ১৭.৮ লাখ শিশু শ্রমে নিয়োজিত, যার মধ্যে ১০ লাখেরও অধিক শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত রয়েছে।

    দিবসটি উপলক্ষে  ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আজ রবিবার বেলা ১১ টার দিকে ফরিদপুর সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়্যুথ এনগেজ এন্ড সাপোর্ট গ্রুপ (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সদস্যসহ বিভিন্ন শিশু সংগঠন, পেশা ও শ্রেনীর শকাধীক মানুষ অংশগ্রহণ করেন।

    সেখানে বক্তারা বলেন,  বাংলাদেশে উল্লেখযোগ্য নীতিগত অঙ্গীকার ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও শিশুশ্রম এখনও একটি গভীর ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।  বাংলাদেশে শিশুশ্রম মূলত অপ্রাতিষ্ঠানিক খাতে বেশি কেন্দ্রীভূত, যেখানে কর্মরত শিশুরা সংশ্লিষ্ট আইন/ নিয়ম-নীতির বাইরেই থেকে যায়। অপ্রাতিষ্ঠানিক এই খাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাস্তায় পণ্য ফেরি, কারখানায় শ্রমিকের কাজ এবং বিশেষভাবে বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের কাজ।

    শুরুতেই বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খান বাদল।  মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শিশু সংগঠন ফুলকি এর সাধারণ সম্পাদক সিরাজুল আজম। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা শিশুশ্রমের বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় কিন্তু অনেক শিশু আছে যাদের আয়ের উপর অনেক সময় তাদের পরিবার নিভ©র করে, তাই শিশুশ্রম বন্ধে তাদের সামাজিক নিরাপত্তা, পারিবারিক সুরক্ষা এই বিষয়গুলোকেও নিশ্চিত করতে হবে।

    বক্তব্য রাখেন শিশু সংগঠন খেলাঘর ফরিদপুরের সভাপতি আলতাফ হোসেন। তিনি বলেন বাংলাদেশে এখনও উল্লেখযোগ্য সংখ্যক শিশু বিভিন্ন ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত রয়েছে। বিশেষ করে বর্জ্য সংগ্রহ, বাছাই ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ কাজে শিশুদের ব্যবহার তাদের স্বাস্থ্য, শিক্ষা ও স্বাভাবিক বিকাশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বিষাক্ত বর্জ্য, ধারালো বস্তু ও রোগজীবাণুর সংস্পর্শে এসে এসব শিশু প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকির মধ্যে জীবনযাপন করছে। তাই শিশুশ্রম বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে বিশেষ করে রাস্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।  

    অনুষ্ঠানে সরকারের কাছে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনে পাঁচটি ধারার অধীনে সাতটি সুপারিশ তুলে ধরেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য  মাহবুবুর রহমান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করা, যেখানে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনের সুনির্দিষ্ট পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে; পাশাপাশি এ খাতের শিশু শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থা মূল্যায়ন সাপেক্ষে বিকল্প কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা; বর্জ্য ব্যবস্থাপনা খাতে মর্যাদাপূর্ণকর্মক্ষেত্র ও শ্রম অধিকার প্রতিষ্ঠা এবং শিশুশ্রম নির্মূলে শ্রম আইন, ২০০৬ প্রয়োগ করা এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্যে জনগণকে সচেতন করতে ব্যাপকভাবে প্রচারণা কার্যক্রম গ্রহণ করা। তিনি বলেন, আজকের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হলো বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড । মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিশুশ্রম সম্পূর্ণরূপে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এরিয়া কো-অর্ডিনেটর মো: গোলাম মোস্তফা। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি” স্লোগান তুলে শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে পরবর্তী পর্বে ‌ একটি র‌্যালি ‌ শহর প্রদক্ষিণ করে ‌ ।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    বড় শক্তির প্রতিযোগিতায় বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

    September 20, 2026

    মৌসুমের শেষদিকে জালে ধরা পড়ছে ইলিশ, কমছে দর

    September 18, 2026

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    বড় শক্তির প্রতিযোগিতায় বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

    September 20, 2026

    বিশেষ প্রতিনিধি: বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন একাধিক শক্তির স্বার্থ, নিরাপত্তা উদ্বেগ…

    সংক্ষিপ্ত সফর, বড় বার্তা: জাতিসংঘে তারেক রহমান

    September 20, 2026

    পাহাড়ের অসচ্ছল নারীদের পাশে বসুন্ধরা, হাতে উঠল সেলাই মেশিন

    September 19, 2026

    ডাকসু আর্কাইভে ইতিহাসের মুখোমুখি নতুন প্রজন্ম

    September 19, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.