Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, আহত- ২৫

    August 2, 2026

    সদরপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ:অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবুলের, গ্রেপ্তার ৩

    August 1, 2026

    আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    August 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, আহত- ২৫
    • সদরপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ:অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবুলের, গ্রেপ্তার ৩
    • আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
    • স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
    • স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের যে সংখ্যা প্রচার হচ্ছে তা সঠিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    • মা’কেও কুপিয়ে হ’ত্যা, পালিয়েছে ঘাতক ছেলে
    • ফরিদপুরে বৃষ্টিতে মরিচের মাঠ বিপর্যয়, দর বেড়ে বিক্রয় ৩২০ টাকা কেজি
    • বিচারাধীন জমি বিরোধকে কেন্দ্র করে ‘হয়রানিমূলক মামলার’ অভিযোগ ব্যবসায়ীর
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Sunday, August 2
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

      July 20, 2026

      নেইমার বললেন, ‘এখানেই শেষ’

      July 6, 2026

      প্রেসার বেড়ে গেলে কি করবেন?

      July 3, 2026

      দীর্ঘ লম্ফে দেশ সেরা ফরিদপুরের শিক্ষার্থী রাহিম শেখ

      June 15, 2026

      দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

      June 9, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»প্রবাসের খবর»ফ্রান্সের পৌর কাউন্সিলর হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জন
    প্রবাসের খবর

    ফ্রান্সের পৌর কাউন্সিলর হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জন

    March 23, 20263 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    ফ্রান্সের ২০২৬ সালের পৌর নির্বাচনে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রার্থীরা। প্যারিসের শহরতলীর পৃথক এলাকা থেকে চারজন কাউন্সিলর নির্বাচিত হওয়ার নজির এবারই প্রথম। 

    রবিবার পৌর নির্বাচনে দ্বিতীয় ধাপ অর্থাৎ চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    প্রথম দফার ভোটে (১৫ মার্চ) সাঁ-দনি থেকে নাহিদুল ইসলাম বিজয়ী হন। এরপর রবিবার দ্বিতীয় দফার ভোটে জয়ী হয়েছেন কৌশিক রাব্বানী স্তা শহর থেকে, ফাহিম মোহাম্মদ ক্রেতেই শহর থেকে এবং জুবায়েদ আহমেদ ইভ্রি-সুর-সেন থেকে।

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশটির বিভিন্ন শহরে প্রবাসীদের এই সাফল্য বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের। পাশাপাশি ফরাসি মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের ক্রমবর্ধমান অংশগ্রহণের শক্ত বার্তা দিয়েছে।

    নির্বাচিতদের মধ্যে সাঁ-দনির নাহিদুল ইসলাম বামপন্থি লা ফ্রঁস আঁসুমিজ (এলএফআই) সমর্থিত প্যানেল থেকে জয় পেয়েছেন। যা স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ গুরুত্ব যোগ করেছে।

    প্রথম দফার ভোটে (১৫ মার্চ) সাঁ-দনি থেকে নাহিদুল ইসলাম বিজয়ী হন। এরপর রবিবার দ্বিতীয় দফার ভোটে জয়ী হয়েছেন কৌশিক রাব্বানী স্তা শহর থেকে, ফাহিম মোহাম্মদ ক্রেতেই শহর থেকে এবং জুবায়েদ আহমেদ ইভ্রি-সুর-সেন থেকে।

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশটির বিভিন্ন শহরে প্রবাসীদের এই সাফল্য বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের। পাশাপাশি ফরাসি মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের ক্রমবর্ধমান অংশগ্রহণের শক্ত বার্তা দিয়েছে।

    নির্বাচিতদের মধ্যে সাঁ-দনির নাহিদুল ইসলাম বামপন্থি লা ফ্রঁস আঁসুমিজ (এলএফআই) সমর্থিত প্যানেল থেকে জয় পেয়েছেন। যা স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ গুরুত্ব যোগ করেছে।

    আরও পড়ুন: ফ্রান্সে পৌর নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট চলছে

    একইসঙ্গে কৌশিক রাব্বানী খান পুনরায় নির্বাচিত হয়ে দীর্ঘদিনের কমিউনিটি সম্পৃক্ততার স্বীকৃতি পেয়েছেন। কৌশিক রাব্বানী খান দীর্ঘদিন ফরাসি ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন প্রশাসনিক সহায়তা প্রদানের মাধ্যমে কমিউনিটিতে বেশ সুপরিচিত। গতবারের মতো এই নির্বাচনেও কৌশিক রাব্বানী খান বর্তমান মেয়র আজেদিন তাইবির প্যানেল থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।

    ২৫ বছর বয়সী তরুণ ফাহিম মোহাম্মদের জীবন সংগ্রাম বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক। শৈশবে ফ্রান্সে এসে একসময় অনিয়মিত অবস্থায় পড়লেও পরবর্তীকালে দাবায় সাফল্যের মাধ্যমে আলোচনায় আসেন। সেই সূত্রে বৈধতা পেয়ে বর্তমানে ফাহিম মোহাম্মদ একজন ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত। 

    ফরাসি সোশ্যালিস্ট পার্টির (পিএস) প্যানেল থেকে ক্রেতেই শহরে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফাহিম মোহাম্মদ।

    ইভ্রি-সুর-সেন শহর থেকে প্রথমবারের মতো জনপ্রতিনিধি হয়েছেন তরুণ ক্রিকেটার জুবায়েদ আহমেদ। নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে ফিলিপ বয়ুসু নেতৃত্বাধীন ফ্রঁ পপুলেয়ার দলের প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় জুবায়েদ আহমেদ কাউন্সিলর নির্বাচিত হন।

    এবারের নির্বাচনে আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী অংশ নিলেও জয়ী হতে পারেননি।

    জাতীয় রাজনীতির চিত্র

    রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটের ফলাফলে ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট বিভাজন ফুটে উঠেছে। বড় শহরগুলোতে বামপন্থিরা শক্ত অবস্থান ধরে রেখেছে, অন্যদিকে ডানপন্থি ও কট্টর ডান দলগুলোও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

    প্যারিসে বাম জোটের প্রার্থী এমানুয়েল গ্রেগোয়া ৫০.৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী রাশিদা দাতি পেয়েছেন ৪১.৪ শতাংশ ভোট। লিয়ঁ শহরে গ্রেগরি দুশে এবং মার্সেইতে বনুয়া পায়ো পুনর্র্নিবাচিত হয়েছেন।

    নঁত ও রেন শহরেও বামপন্থি প্রার্থীরা জয় ধরে রেখেছেন। অন্যদিকে তুলুজ ও লিমোজ শহরে ডানপন্থিরা নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং বেজঁসোঁ শহর দীর্ঘদিন পর বামদের কাছ থেকে দখল করেছে। কট্টর ডান ন্যাশনাল র‍্যালি (আরএন) কিছু শহরে ব্যর্থ হলেও নিস শহরে এরিক সিওত্তির নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। অতি বাম দল এলএফআই রুবেই শহরে জয় পেলেও সব জায়গায় অগ্রযাত্রা ধরে রাখতে পারেনি।

    ভোটার উপস্থিতি ও নির্বাচন পদ্ধতি

    এবারের নির্বাচনে প্রায় ৫৭ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন, যা ২০২০ সালের তুলনায় বেশি। ফ্রান্সের পৌরসভা নির্বাচনে সরাসরি কাউন্সিলর নির্বাচন হয় না। ভোটাররা মেয়র প্রার্থীর নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা বা প্যানেলের পক্ষে ভোট দেন। 

    প্রাপ্ত ভোটের অনুপাতে সেই তালিকা থেকে কাউন্সিলররা নির্বাচিত হন এবং পরে নির্বাচিত কাউন্সিলররাই নিজেদের মধ্য থেকে মেয়র নির্বাচন করেন। সব মিলিয়ে এবারের নির্বাচন দেখিয়েছে, ফ্রান্সের রাজনীতিতে বাম, ডান ও কট্টর ডান এই তিন ধারার প্রতিদ্বন্দ্বিতা যেমন তীব্র হচ্ছে, তেমনি অভিবাসী পটভূমির নতুন প্রজন্মের অংশগ্রহণও দৃশ্যমানভাবে বাড়ছে।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    ওমরা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত

    July 23, 2026

    সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত

    June 18, 2026

    ঢাকায় পথে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ

    May 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, আহত- ২৫

    August 2, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানি ভর্তি খাদে পড়ে কমপক্ষে ২৫…

    সদরপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ:অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবুলের, গ্রেপ্তার ৩

    August 1, 2026

    আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    August 1, 2026

    স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

    July 31, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.