Close Menu
Sara Din News24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 
    • ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য
    • দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান
    • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন
    • আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতার আবেদন “রাজনৈতিক বিবেচনায়” হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ
    • সালথায় মাদক সেবনের ৪ যুবককে সাজা
    • এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
    • ফতেহাবাদের প্রতিষ্ঠা বার্ষিকী
    Facebook X (Twitter) Instagram
    Sara Din News24
    Thursday, May 7
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এত তাড়া কীসে   ম্যাগনোলিয়ার?

      April 29, 2026

      গরমে বাড়ছে মাথাব্যথা, মাইগ্রেন থেকে বাঁচবেন উপায়

      April 24, 2026

      নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

      April 23, 2026

      ফরিদপুরে ‘মরুর গোলাপ’ চাষ ছাদবাগানীদের অন্যতম পছন্দ

      April 11, 2026

      শিশুকে হাম থেকে  কীভাবে সুরক্ষিত রাখা যায়?

      March 30, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    Sara Din News24
    Home»মতামত»ডক্টর আল্লামা মুহাম্মদ ইকবাল: ব্যক্তি ও কবি
    মতামত

    ডক্টর আল্লামা মুহাম্মদ ইকবাল: ব্যক্তি ও কবি

    April 20, 2026Updated:April 20, 20263 Mins Read

    মোহাম্মদ মাহবুব হোসাইন :

    “চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা—মুসলিম হ্যায় হাম, ওয়াতান হ্যায় সারা জাহাঁ হামারা।” এই অমর পংক্তি উচ্চারিত হলেই মানসপটে ভেসে ওঠে এক সাধক-কবির নাম—ডক্টর আল্লামা মুহাম্মদ ইকবাল। তিনি কেবল একজন কবিই নন; ছিলেন দার্শনিক, চিন্তাবিদ এবং মুসলিম জাগরণের এক মহান অগ্রদূত।

    ১৮৭৭ সালের ৯ নভেম্বর পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন ইকবাল। বিভাগপূর্ব ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম কবি, দার্শনিক ও রাজনীতিবিদ হিসেবে তিনি সুপরিচিত। তাঁর ফার্সি ও উর্দু কবিতা আধুনিক সাহিত্যে এক অনন্য উচ্চতা অর্জন করেছে। ইসলামী দর্শন ও রাজনৈতিক চিন্তায় তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

    ভারতীয় মুসলমানদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা তাঁর চিন্তারই প্রতিফলন, যা পরবর্তীকালে পাকিস্তান রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “আল্লামা” শব্দের অর্থ শিক্ষাবিদ—এই নামেই তিনি অধিক পরিচিত। তাঁর ফার্সি রচনার জন্য ইরানেও তিনি ব্যাপকভাবে সমাদৃত; সেখানে তিনি “ইকবাল-ই-লাহোরী” নামে পরিচিত। ইকবালের পিতামহ শেখ রফিক কাশ্মির থেকে শিয়ালকোটে এসে বসবাস শুরু করেন। তাঁর পিতা শেখ নুর মোহাম্মদ ছিলেন পেশায় দর্জি, কিন্তু চিন্তাধারা ও জীবনাচরণে ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও সুফি মননের মানুষ। তাঁর মা ইমাম বিবিও ছিলেন ধার্মিক ও স্নেহশীলা।

    পারিবারিক এই পরিবেশেই ইকবালের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিকতার বীজ রোপিত হয়। শিক্ষাজীবনের সূচনা শিয়ালকোটে। স্কটিশ মিশন কলেজে তিনি আধুনিক শিক্ষার সঙ্গে পরিচিত হন। তাঁর কাব্যপ্রতিভার প্রথম স্বীকৃতি দেন তাঁর শিক্ষক সাইয়িদ মীর হাসান। ১৮৯২ সালে তিনি সেখান থেকে পড়াশোনা শেষ করেন। পরবর্তীতে লাহোরের গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়ে দর্শন, ইংরেজি ও আরবি সাহিত্য অধ্যয়ন করেন এবং কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মাস্টার্স অধ্যয়নের সময় তিনি স্যার টমাস আর্নল্ডের সংস্পর্শে আসেন।

    এই শিক্ষাবিদ তাঁর চিন্তাজগতে গভীর প্রভাব ফেলেন এবং তাঁকে ইউরোপে উচ্চশিক্ষার জন্য উদ্বুদ্ধ করেন। ১৯০৫ সালে ইকবাল ইউরোপে যান; কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়ন করেন এবং লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। পরে জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ইউরোপে অবস্থানকালেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং অল ইন্ডিয়া মুসলিম লীগে সক্রিয় ভূমিকা পালন করেন। দেশে ফিরে লাহোরে শিক্ষকতা, আইন পেশা এবং সাহিত্যচর্চা একসঙ্গে চালিয়ে যান। তবে তাঁর প্রকৃত অনুরাগ ছিল সাহিত্য ও দর্শনে। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে আসরার-ই-খুদি, রুমুজ-ই-বেখুদি, শিকওয়া ও জবাবে শিকওয়া, দ্য রিকনস্ট্রাকশন অব রিলিজিয়াস থট ইন ইসলাম, বাল-ই-জিবরাইল, জাভেদ নামা প্রভৃতি।

    তাঁর “খুদি” দর্শন ব্যক্তি-সত্তার জাগরণ, আত্মমর্যাদা ও সৃজনশীল শক্তির এক গভীর ব্যাখ্যা প্রদান করে। ইকবালের চিন্তা ও দর্শন উপমহাদেশের বহু নেতা ও চিন্তাবিদকে গভীরভাবে প্রভাবিত করেছে। কায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহ তাঁর চিন্তায় অনুপ্রাণিত হন। সাইয়্যেদ আবুল আ’লা মওদূদী তাঁর ভাবধারা থেকে অনুপ্রাণিত হয়ে ইসলামী পুনর্জাগরণের আন্দোলন গড়ে তোলেন। ইরানের ড. আলী শরিয়তীও তাঁর দর্শনে প্রভাবিত ছিলেন। বাংলা সাহিত্যেও তাঁর প্রভাব সুস্পষ্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবি ফররুখ আহমদ, গোলাম মোস্তফা প্রমুখ তাঁর দর্শনে অনুপ্রাণিত হন। বাংলাদেশে তাঁর সাহিত্যচর্চা ক্রমশ বিস্তৃত হয়েছে।

    “আল্লামা ইকবাল সংসদ” ও “রেনেসাঁস ইনস্টিটিউট বাংলাদেশ”সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাঁর সাহিত্য ও দর্শন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তাঁর বহু রচনা ইতোমধ্যে বাংলা ভাষায় অনূদিত হয়েছে। ১৯৩৮ সালের ২১ এপ্রিল এই মহান কবি ও দার্শনিক ইন্তেকাল করেন। কিন্তু তাঁর চিন্তা, দর্শন ও সাহিত্য আজও বিশ্বজুড়ে মানুষের চিন্তাকে আলোড়িত করে চলেছে।

    আল্লামা ইকবালের উল্লেখযোগ্য গ্রন্থাবলি: ইলম আল ইকতিসাদ (১৯০১) Islam as an Ethical and Political Ideal (১৯০৮) The Development of Metaphysics in Persia (১৯০৮) আসরার-ই-খুদি (১৯১৫) রুমুজ-ই-বেখুদি (১৯১৭) পয়গাম-ই-মাশরিক (১৯২৩) বাং-ই-দারা (১৯২৪) জাবুর-ই-আজম (১৯২৭) The Reconstruction of Religious Thought in Islam (১৯৩০) জাভেদ নামা (১৯৩২) বাল-ই-জিবরাইল (১৯৩৩) পাস চে বায়াদ কারদ আই আকওয়াম-ই-শার্ক (১৯৩৬) মুসাফির (১৯৩৬) জারব-ই-কালিম (১৯৩৬) আরমাঘান-ই-হিজাজ (১৯৩৮) লেখক: ফ্রান্স থেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    গুপ্ত ও খাম্বা: নেতিবাচক বয়ানের অবসান চাই

    April 30, 2026

    কবি ও ছড়াকার মানসুর মুজাম্মিল: স্মৃতির অমলিন ছায়ায় বিদায়

    April 16, 2026

    নববর্ষ: জাতীয়তাবোধ ও ঐতিহ্যের মহিমা

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025

    ফরিদপুরে  স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের হাসপাতালে দুর্বৃত্তদের হানা, প্রাণ নাশের হুমকি নিউজে 

    February 7, 2026
    আজকের শিরোনাম

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মাদ্রাসার টিনশেড ভবন…

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন

    May 7, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.