Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সন্ত্রাসের রাজনীতি বরদাশত করা হবে না’: রিজভী

    November 18, 2026

    ভাঙায় সহিংসতায় নিহত কৃষকদল নেতার বাড়িতে শোকের মাতম, আটক ২৫ 

    November 18, 2026

    ভাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের সড়ক অবরোধ, তিনটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ, নিহত এক

    November 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • সন্ত্রাসের রাজনীতি বরদাশত করা হবে না’: রিজভী
    • ভাঙায় সহিংসতায় নিহত কৃষকদল নেতার বাড়িতে শোকের মাতম, আটক ২৫ 
    • ভাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের সড়ক অবরোধ, তিনটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ, নিহত এক
    • নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহতের ঘোষণা বিএনপি সংসদের
    • আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ, ব্লাইন্ড ক্রিকেটে নতুন দৃষ্টিভঙ্গির বার্তা ত্রিবেদীর
    • পদ্মার তলদেশে সাবমেরিন ক্যাবল ছেঁড়ায়, পাঁচ মাস অন্ধকারে দেড় হাজার পরিবার
    • স্মরণে নির্ভীক সাংবাদিক গৌতম দাস:যে মৃত্যু ব্যথিত করে আবার সাহসিকতার অনুপ্রেরণা দেয়
    • আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Wednesday, November 18
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ, ব্লাইন্ড ক্রিকেটে নতুন দৃষ্টিভঙ্গির বার্তা ত্রিবেদীর

      November 17, 2026

      আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

      November 17, 2026

      আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আনভীর স্টেডিয়ামের সক্ষমতা দেখে সন্তুষ্ট ইংল্যান্ড

      November 16, 2026

      আনভীর স্টেডিয়ামে ক্রিকেটের মহোৎসব, শিরোপা জিতল ইউল্যাব

      November 14, 2026

      আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেটের মহাযজ্ঞ

      November 7, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»ভাঙায় সহিংসতায় নিহত কৃষকদল নেতার বাড়িতে শোকের মাতম, আটক ২৫ 
    Top News

    ভাঙায় সহিংসতায় নিহত কৃষকদল নেতার বাড়িতে শোকের মাতম, আটক ২৫ 

    November 18, 20264 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    মাত্র ৩৭ দিন আগে স্ট্রোকজনিত কারনে মারা যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদল নেতা রাজু মোল্যার বড় বোন ময়না আক্তার। সেই শোক কাটিয়ে না উঠতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ সহিংসতায় নিহত হয়েছেন রাজু মোল্যা (৪০)। মাত্র ৩৭ দিনের ব্যবধানে একই পরিবারের দুই সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা, শোকে স্তব্দ পুরো এলাকা। 

    নিহত রাজু মোল্যা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামের আকতার মোল্যার ছেলে। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুর এলাকায় আওয়ামীলীগের মহাসড়ক অবরোধ সহিংসতায় হামলার শিকার হয়ে নিহত হন তিনি। 

    এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি। এছাড়া মাঠে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। পুলিশ মানুষের জানমাল নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

    পুলিশ সুপার জানান- গতকাল বুধবার সন্ধ্যার পর ভাঙ্গা থানার হামিরদি এবং পুখুরিয়া এলাকার মাঝামাঝি মহাসড়কে দুষ্কৃতিকারীরা সড়কে অবস্থান নেয়। তার পরিপ্রেক্ষিতে সহিংসতায় একজন মারা যায়। তিনি বলেন- “আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করি। পরবর্তীতে অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করা হয়। আটককৃতদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। এদের মধ্যে যারা জড়িত থাকবে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

    আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে পুলিশ সুপার জানান। তিনি বলেন-  ” ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে এবং দুটি মহাসড়কের মাধ্যমে ২১ টি জেলার প্রবেশদ্বার রয়েছে৷ এই গুরুত্বপূর্ণ এলাকায় তাঁরা নাশকতা করতে পারে- তার ভিত্তিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং চেকপোস্ট বসানো হয়েছে।

    এই কর্মসূচি ঘিরে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা যেন না করতে পারে সেটার জন্য পুলিশ সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছে৷” 

    এছাড়া এসআরবি’র অতিরিক্ত সদস্যরাও রয়েছে এবং বিজিবি মোতায়েনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ পাঠানো হয়েছে বলে পুলিশ সুপার জানান। 

    এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন- “পরিস্থিতি আমরা নজরদারিতে রেখেছি, সবকিছু আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ রয়েছে। আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া বিজিবি মোতায়েনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।” 

    নিহত কৃষকদল নেতার বাড়িতে শোকের মাতম:

    এদিকে স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুর এলাকায় অবরোধ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী৷ 

    বিএনপির অভিযোগ তাঁদের ( আওয়ামী লীগের কর্মীদের)  হামলায় নিহত হন উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা (৪০)। একই সময়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়৷ 

    প্রত্যক্ষদর্শীদের দাবি, আওয়ামী লীগের বিক্ষোভ চলাকালীন মোটরসাইকেল বহর নিয়ে সেখানে যায় বিএনপির নেতাকর্মীরা। এ সময়

    উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধোয়া ওই পাটকেল বিক্ষেপের ঘটনা ঘটে।এ সময় রাজু আহত হয়, পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    এ ঘটনায় রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। বুধবার দুপুর ৩টা পর্যন্ত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। 

    আজ বৃহস্পতিবার দুপুরে রাজুর বাড়িতে গিয়ে দেখা যায় পুরো বাড়ি জুড়ে চলছে শোকের মাতম।

    এক মাসের ব্যবধানে মেয়ের পরে ছেলের এমন নির্মম মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা রেখা বেগম ও অসুস্থ বাবা আকতার মোল্যা। স্বামীকে হারিয়ে চোখের পানি থামছে না স্ত্রী রিয়া বেগমের। তাদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। কোন সান্ত্বনাতেই থামছে না তাদের চোখের অশ্রু। 

    রাজুর বাবা এ ঘটনার বিচার দাবি করেন। তিনি বলেন- “আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমিও তাঁদের নির্মম বিচার চাই।” 

    এদিকে রাতেই নিহতের বাড়িতে ছুটে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। সেখানে তিনি পরিবারের সদস্যদের সান্তনা দেওয়ার চেষ্টা করেন। 

    এ ঘটনায় শহিদুল ইসলাম বাবুল দুপুরে সাংবাদিকদের বলেন- “আওয়ামী সন্ত্রাসীদের চোরাগোপ্তা হামলায় রাজু মোল্যাকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও মানুষ হত্যা করেছে, বর্তমানে তাঁরা জঙ্গী আচরণ শুরু করেছে। সরকারের উদারতায় তাঁরা যে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার উৎসবে মেতে উঠেছে- এর ফল কখনও ভাল হবে না। এছাড়া রাজু হত্যার বিচার আমরা করবই এবং এরমূল্য আওয়ামীলীগকে দিতে হবে। এ ঘটনায় যারা দায়ী এবং নির্দেশদাতা প্রত্যেককে এর মূল্য দিতে হবে।” 

    ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, নিহতের পরিবার পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় জমা দেয়নি কেউ, তবে পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ফুটেজ দেখে আমরা অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি। 

    এদিকে ভাঙ্গা কৃষক দল নেতার মৃত্যুর খবরে ছড়িয়ে পড়লে ফরিদপুর শহরে বিএনপির, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে শহরের জনতা ব্যাংক মোড়ে যুবলীগ (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) নেতা কাওসার আকন্দের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। 

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    পদ্মার তলদেশে সাবমেরিন ক্যাবল ছেঁড়ায়, পাঁচ মাস অন্ধকারে দেড় হাজার পরিবার

    November 17, 2026

    স্মরণে নির্ভীক সাংবাদিক গৌতম দাস:যে মৃত্যু ব্যথিত করে আবার সাহসিকতার অনুপ্রেরণা দেয়

    November 17, 2026

    ঢাকা বিভাগের ডিআইজির প্রেস ব্রিফিং; গোপালগঞ্জে জনজীবন অনেকটাই স্বাভাবিক হচ্ছে

    November 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    সন্ত্রাসের রাজনীতি বরদাশত করা হবে না’: রিজভী

    November 18, 2026

    মাহমুদুর রহমান তুরান, ভাঙা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্টরা মানুষের ভোটাধিকার কেড়ে…

    ভাঙায় সহিংসতায় নিহত কৃষকদল নেতার বাড়িতে শোকের মাতম, আটক ২৫ 

    November 18, 2026

    ভাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের সড়ক অবরোধ, তিনটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ, নিহত এক

    November 17, 2026

    নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহতের ঘোষণা বিএনপি সংসদের

    November 17, 2026
    Recent Posts
    • সন্ত্রাসের রাজনীতি বরদাশত করা হবে না’: রিজভী November 18, 2026
    • ভাঙায় সহিংসতায় নিহত কৃষকদল নেতার বাড়িতে শোকের মাতম, আটক ২৫  November 18, 2026
    • ভাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের সড়ক অবরোধ, তিনটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ, নিহত এক November 17, 2026
    • নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহতের ঘোষণা বিএনপি সংসদের November 17, 2026
    • আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ, ব্লাইন্ড ক্রিকেটে নতুন দৃষ্টিভঙ্গির বার্তা ত্রিবেদীর November 17, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মানুষের জীবন-সম্পদ-সম্মানের নিরাপত্তা ইসলামের দৃষ্টিতে

    October 8, 2026

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.