স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া নামক এলাকায় রাস্তাতে আগুন জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা নিষিদ্ধ সংগঠনের ( ছাত্রলীগের) । মঙ্গলবার রাত 9 টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় তারা তিনটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে, এ ঘটনায় গুরুতর আহত রাজু মোল্লা কে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার মৃত ঘোষণা করে।
রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার বাকপুড়া এলাকার মুক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সড়ক অবরোধের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও তার কর্মী সমর্থকরা ছুটে এসে পুলিশের সহায়তায় অবরোধ সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করে।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিদগ্ধ হয়ে রাজু মোল্লা নামের যে ছেলেটি নিহত হয়েছে, সে কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিল উপজেলার। তার বাড়ি ভাঙ্গার নুরালাগঞ্জ ইউনিয়নে।
এ ঘটনা পুলিশের কোন বক্তব্য পাওয়া না গেলেও, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম জানিয়েছেন, রাত সাড়ে ৯ টার দিকে অগ্নিদগ্ধ একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়, পরে আমরা পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন।
