স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদ এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথিত অবৈধ চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম।
শুক্রবার জুমার নামাজের পর ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। তারা এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো ‘অবৈধ চুক্তি’ বাতিলের দাবি জানান তারা।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। এ সময় তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
“জুমার নামাজ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা।
এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে কথিত অবৈধ চুক্তি বাতিল এবং পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।”
এ সমাবেশে মুফতি মোঃ কামরুজ্জামান, মাওলানা মোহাম্মদ ইসমাইল, মাওলানা মনসুর আহমেদ, মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
