স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার দুপুর ৩ টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজার সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া রহিমা বেগম উপজেলার দিঘিরপাড় গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী।
জানা গেছে, ঘটনার সময় রহিমা বেগম রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পাংশা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান দিয়ে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার নিহত হয়।
শেখর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন জানান, রহিমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কানেকম শুনতেন বলে জানতে পেরেছেন।
খবর পেয়ে বোয়ালমারী থানার এসআই সরল কুমার বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন নিয়েছেন।
