Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

     ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

    August 3, 2026

    ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, আহত- ২৫

    August 2, 2026

    সদরপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ:অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবুলের, গ্রেপ্তার ৩

    August 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    •  ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
    • ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, আহত- ২৫
    • সদরপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ:অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবুলের, গ্রেপ্তার ৩
    • আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
    • স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
    • স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের যে সংখ্যা প্রচার হচ্ছে তা সঠিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    • মা’কেও কুপিয়ে হ’ত্যা, পালিয়েছে ঘাতক ছেলে
    • ফরিদপুরে বৃষ্টিতে মরিচের মাঠ বিপর্যয়, দর বেড়ে বিক্রয় ৩২০ টাকা কেজি
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Tuesday, August 4
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

      July 20, 2026

      নেইমার বললেন, ‘এখানেই শেষ’

      July 6, 2026

      প্রেসার বেড়ে গেলে কি করবেন?

      July 3, 2026

      দীর্ঘ লম্ফে দেশ সেরা ফরিদপুরের শিক্ষার্থী রাহিম শেখ

      June 15, 2026

      দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

      June 9, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»প্রথমবারের মতো ফরিদপুরে আসছেন তারেক রহমান
    Top News

    প্রথমবারের মতো ফরিদপুরে আসছেন তারেক রহমান

    February 3, 20262 Mins Read

    স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ফরিদপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বুধবার শহরের সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। এ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের। দলীয় প্রধানের প্রথমবারের মতো ফরিদপুরে আগমণে উচ্ছ্বাসিত রয়েছেন নেতাকর্মীরা।

    জেলা বিএনপি সুত্রে জানা যায়, আগামীকাল বরিশালের সমাবেশ শেষে দুপুর পৌনে দুইটায় হেলিকপ্টার যোগে শহরের নদী গবেষণা ইনস্টিটিউট মাঠে অবতরণ করবেন তারেক রহমান। এরপর সেখান থেকে গাড়ি যোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন। এ সভায় বৃহত্তর ফরিদপুরের ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরিয়তপুরের নেতাকর্মীরা যোগ দেবেন। এতে দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ লক্ষ্যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবেন। এছাড়া নিজস্ব দুই শতাধিক স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

    মঙ্গলবার বিকালে সমাবেশস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজ মাঠের একাডেমিক ভবনের সামনের অংশে জোরেশোরে মঞ্চ তৈরির কাজ চলছে। এছাড়া মাঠজুড়ে সাউন্ড সিস্টেম মাইক ও সাউন্ড বক্স বসানোর কাজ চলছে। এ সময় সেখানে ফরিদপুর বিভাগীয় বিএনপির নেতাকর্মীসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঠে অবস্থান করছেন।

    এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, তারেক রহমান আগমণ উপলক্ষে ফরিদপুরে সাজ সাজ রব বইতে শুরু করেছে। নেতাকর্মীদের মধ্যে একধরনের উচ্ছ্বাস-উদ্দীপণা দেখা যাচ্ছে। এখানে সর্ববৃহৎ সমাগম হবে। এই সমাবেশকে সফল করার জন্য ফরিদপুর জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। রাতের মধ্যে আধুনিকায়নভাবে মঞ্চ প্রস্তুত হয়ে যাবে। এই জনসভা ঘিরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন। এছাড়া সিএসএফ বাহিনী নিজস্ব নিরাপত্তা বলয়ে থাকবে সমাবেশস্থল।

    এদিকে তারেক রহমানের আগমণ ঘিরে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন নেতাকর্মীরা। ফরিদপুর বিভাগ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন বাস্তবায়ন অন্যতম দাবি তাঁদের। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরছ আলী ইছা বলেন, বিগত দিনে ফরিদপুরে উন্নয়নের কথা বলে ফাঁকা বুলি ছড়ানো হয়েছে। তাই তারেক রহমানের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। তাঁর কাছে আমাদের ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবি রয়েছে। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য শিল্পাঞ্চল করার প্রত্যাশা রয়েছে। এসব বিষয়গুলি আমরা জনসভায় উপস্থাপন করব।

    অপরদিকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় বেলা ১১ টা থেকে ধাপে ধাপে মাঠ পরিদর্শন করছেন আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা জেনেছি নির্বাচনকে কেন্দ্র করে এ জনসভায় বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ অংশগ্রহণ করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পাশপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবে। আশা করি, শান্তিপূর্ণভাবে তাঁরা সমাবেশ করতে পারবেন।’ 

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

     ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

    August 3, 2026

    ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, আহত- ২৫

    August 2, 2026

    সদরপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ:অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবুলের, গ্রেপ্তার ৩

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

     ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

    August 3, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি কে…

    ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, আহত- ২৫

    August 2, 2026

    সদরপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ:অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবুলের, গ্রেপ্তার ৩

    August 1, 2026

    আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    August 1, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.