স্টাফ রিপোর্টার: প্রত্যেকটি উপজেলাকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার একটি হাব হিসেবে গড়ে তুলতে হবে, আমাদের তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে, তবেই বিপদগামী পথ থেকে তারা ফিরে আসবে।
আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ১১ টি ক্রীড়া স্থাপনাসমূহের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলমের সভাপতিত্বে উপদেষ্টা আরো বলেন, ক্রীড়া ক্ষেত্রে নারী পুরুষের বেতনের বিভাজন কমাতে নির্দেশ দেয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, ‘নারী ক্রিকেটারদের বেতন এরমধ্যেই বাড়ানো হয়েছে, সামনে নারী ফুটবলারদের বেতনও বাড়ানো হবে।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই ক্রীড়া অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছে।’
উপদেষ্টা জানান, আন্তর্জাতিক মানের স্পোর্টস ইনসটিটিউট করার পরিকল্পনা রয়েছে সরকারের। তরুণেরা খেলাধুলায় ইনভলব হলে মাদকসহ অনেক কিছু থেকে দূরে রাখা সম্ভব বলেও মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
উপদেষ্টা ভার্চুয়াল এর মাধ্যমে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রায় বিশ কোটি টাকা মূল্যে স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি দেশের দশটি জেলার ১১ টি প্রকল্পের ভিত্তি প্রস্তুত ও উদ্বোধন করেন।
ফরিদপুরের অনুষ্ঠানে অন্যান্য মধ্য ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান, তন্ময় ইসলাম, ফয়সাল আহমেদ, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
