তরিকুল হিমেল:
প্রচার প্রচারনায় শেষ দিনে শহরে গন মিছিল করেছে ফরিদপুর ৩ আসনের বিএনপি মনোনিত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
এই মিছিলে অংশ নেয় মহানগরের ১৮ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতা কর্মী। বিকেল ৩ টার দিকে টেপাখোলা বাজার সংলগ্ন বেলতলা মোড় থেকে বিশাল এক মিছিল নিয়ে এসে মহানগর বিএনপির মূল মিছিলে যোগ দেন তারা। মিছিলটি বেলতলা মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এই মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইখলাসুর রহমান, সাধারণ সম্পাদক শাহরিয়ার রুবেল।
সেখানে থেকে ফরিদপুর ৩ আসনের বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ এর নেতৃত্বে বিশাল একটি মিছিল বের হয়। সেই মিছিল টি শহর প্রদক্ষিন করে মহিম স্কুলের মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন নায়াব ইউসুফ। তিনি তার বক্তব্যে নির্বাচিত হলেন ফরিদপুর কে আধুনিক একটি শহর, বিভাগ ঘোষণা, বিশ্ববিদ্যালয় স্থাপন ও সন্ত্রাস মাদক মুক্ত করার ঘোষণা দেন।
বিএনপির এই আয়োজনে ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন, পৌরসভার ২৭ টি ওয়ার্ড, এবং জেলা, কোতোয়ালি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
