ভাঙ্গা:
ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের চাপায় একটি ব্যাটারীচালিত অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দূর্ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুই মহিলা ও এক জন পুরুষ সদস্য রয়েছেন।
শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, ভাঙ্গা সদর থেকে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ণ পরিবহনের একটি দ্রুতগতির বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা ৩ যাত্রী নিহত হয়। আহত হয় ৪জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
নিহতদের বাড়ি ভাঙ্গা উপজেলার ঘরোয়া ইউনিয়নের পূর্বসদদী নামক গ্রামে, নিহতদের নাম১। শিশু রায়ান(৩) পিতা কবিরুল গ্রাম পূর্ব সদরদী, ২।শিশু রায়ানের মাতা রিমু আক্তার স্বামী কবিরুল গ্রাম পূর্বসদরদী ৩।শিশু রায়ানের নানি নুরজাহান(৫০)স্বামী আব্দুর রহমান সিকদার ৪।এক জন পুরুষ (অজ্ঞাত)
