রাজবাড়ী :
রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মেহেদি দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগালের দরবার ও বাড়ীতে তৌহিদী জনতার হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় নুরুল হক ওরফে নুরাল পাগালের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। এ হামলায় বেশ কয়েকজন আহত হলেও মারা গেছে রাসেল মোল্লা নামে এক যুবক।
গত ২৩ আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরাল পাগলের মৃত্যুর পর তাকে কবর দেয়া হয় মাটি থেকে ১২ ফুট উুঁচুতে। কাবা শরীফের আদলে তৈরি করা হয় কবর। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল জেলাজুড়ে, ফুঁসে উঠেছিল তৌহিদী জনতা। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদী জনতা। বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরাল পাগলের দরবার শরীফে। পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলের ভক্তরা। তুমুল সংঘর্ষে দুই পক্ষের অর্ধশত মানুষ আহত হন। পরে নুরাল পাগলের দরবার শরীফে ঢুকে আগুন দরিয়ে দেয় তৌহিদী জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, চাঙচুর করা হয় গাড়ি।
পরেপুলিশ,সেনাবাহীনি ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার হুমায়ুন কবি জানিয়েছেন, রাজবাড়ী থেকে চারজন ব্যক্তি হসপিটালে ভর্তি হয়েছে তার মধ্যে হাসপাতালে আনার আগেই রাসেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
