Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    September 16, 2026

    বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি

    September 16, 2026

    নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ

    September 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি
    • নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ
    • ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ
    • ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা
    • আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
    • ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী
    • পদ্মায় আরও এক অর্ধগলিত নারীর লাশ উদ্ধার
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Thursday, September 17
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026

      হঠাৎ লিফট বন্ধ হলে কী করবেন?

      August 23, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»সারাদেশ»মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন চরে ফরিদপুরে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ
    সারাদেশ

    মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন চরে ফরিদপুরে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ

    January 7, 20263 Mins Read

    স্টাফ রিপোর্টার :

    আইজ এই কম্বল পাইয়া মনে অইছে, রাইতে ঘুমডা আরামের হবেনে”
    নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
    “নদী ভাঙনের শিকার হইছি কয়েকবার। শীত নামলে আমাগেরে জীবন থাইমা যায়। রাইতে ঘুম অয় না, গাও ঠান্ডায় শক্ত হইয়া যায়, কালাইয়া আসে। ঘরে আলো নাই, পাটখড়ির বেড়ার ফাহা দিয়া বাতাস ঢুইকে পড়ে। পুরান কাপড় দিয়া কত আর ঢাকমু? আইজ এই কম্বল পাইয়া মনে অইছে, রাইতে ঘুমডা আরামের হবেনে।
    প্রথম আলো ট্রাস্টের কম্বল হাতে পেয়ে পরম মমতাভরা মুখে এ কথাগুলো বলেন ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের নুরুদ্দিন সরদারেরকান্দি গ্রামের বাসিন্দা রাহেলা বিবি (৮৭)।
    শুধু রাহেলা বেগমই নয়, প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী দ্বারা বিচ্ছিন্ন চরাঞ্চল দিয়ারা নারকেল বাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৩৫ জন হত দরিদ্র শিশু-নারী ও পুরুষ-বৃদ্ধের হাতে কম্বল তুলে দেয় প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
    কম্বল হাতে পেয়ে কুদ্দুস মোল্লারকান্দি গ্রামের বাসিন্দা মুনছুরা খাতুন (৮৩) বলেন, আমি তো এহন ঠিকমতো দাঁড়াইতেও পারি না। শীত আইলে হাঁটু ব্যাথা করে, বুক ধইরা আসে। আগুন জ্বালাইয়া গা সেঁকি, তাও ঠান্ডা যায় না। আজ কম্বলটা পাইয়া আল্লাহরে ডাক দিছি। আইজ কম্বলডা নিচি দিলে ওম হবেনে। যারা আইসা দিছে, আল্লাহ যেন তাদেরে সুস্থ রাহে।
    শিকদারকান্দি গ্রামের বাসিন্দা হালিমা বেগম (৫৪) বলেন, এই চরে থাকলে মানুষরে মানুষ মনে করে না অনেকেই। আপনারা আগে আমাগো খোঁজ নিছেন, পরে ঠিক মতো কম্বল দিছেন। এইডা আমাগের কথা কোনদিন ভুলবো না।
    দর্জিকান্দি গ্রামের বাসিন্দা আমেনা বিবি (৮৯) বলেন, শীত আইলে বুকডা ফাডে। রাইতে ঠান্ডায় ঘুম অয় না। আইজ এই কম্বল পাইয়া চোখে পানি আইছে। মনে হইছে আমরা এখনো মইরা যাই নাই, তোমাগো মত কেউ আমাগো কথা ভাবে। আইজ কম্বলটা পাইয়া মনে হইতেছে এই শীতটা ভাল কাটবেনে।
    খলিফাকান্দি গ্রামের বাসিন্দা মতলেব শেখ (৮১) বলেন, শীত আইলে বুড়া শরীর একদম নরম অইয়া যায়।কম্বলডা কামেই লাগবেনে।
    সরকার কান্দি গ্রামের বাসিন্দা সোহেল ফরাজী (৪২) বলেন, শীতে বাচ্চাগো কষ্ট দেইখা বুক ফাইটে যায়। আজ কম্বল পাইয়া মনে হইতেছেএই শীতে অন্তত একটু শান্তি পাইমু। ফরিদপুর থেইকা আইসা আমাদের পাশে দাঁড়াইছেন এইটা আমরা কোনোদিন ভুইলমু না।
    উল্লেখিত গ্রামগুলি ছাড়াও ওই ইউনিয়নের  মোল্লাকান্দি, দাফাকান্দি, মাদবরকান্দি, নন্দলালপুর, আদু মোল্লার ডাঙ্গীসহ ১৪ টি গ্রামের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
    কাক ডাকা ভোরে ফরিদপুর থেকে লেগুনায়  কম্বলগুলো নিয়ে সদরপুরের শয়তান খালি ঘাট এলাকায় যায় বন্ধুসভার সদস্যরা। সেখান থেকে ট্রলারে করে পদ্মা নদী পাড় হয়ে কম্বল বিতরণের স্থান সদরপুরের দিয়ারা নারকেল বাড়িয়া ইউনিয়নের নন্দলালপুরে খেয়া ঘাটে এসে থাকে ট্রলারটি।
    এই ইউনিয়নটি সম্পুর্ণ বিচ্ছিন্ন মূল ভূখণ্ড থেকে।নদীতে নৌকা বা ট্রলার ছাড়া এখান থেকে বের হওয়ার উপায় নেই।এখানে প্রায় ১৩ থেকে ১৪ হাজার বাসিন্দা বাস করে।
    দিয়ারা নারকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, আমার ইউনিয়নটি ফরিদপুরের মধ্যে দূর্গম একটি ইউনিয়ন। এই শীতে সরকারিভাবে যে কম্বল আসে তা দিয়ে এখানকার চাহিদা মিটে না। প্রথম আলো এখানে কম্বল বিতরণের জন্য বেছে নেওয়ায় কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমি এটা বলতে চাই যে এই কম্বলগুলা সত্যিকারের অভাবী মানুষ পেলো। এই দুর্গম এলাকায় কোনও ব্যাক্তি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে কম্বল বিতরণ হয় না। এ এলাকাটি মূল ভুখন্ড থেকে এত দূরে যে ঘন্টা ট্রলার পাড়ি দিয়ে এখানে কেউ আসে না।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    September 16, 2026

    পত্রিকা জালিয়াতি ও নাম ব্যবহারের অভিযোগে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

    September 14, 2026

    স্ত্রীর সংবাদ সম্মেলন:ফরিদপুরে বিএনপি নেতার প্রতারণায় স্ত্রীর নামে অর্থঋনের মামলা, একাধিক বিয়ের অভিযোগ

    September 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    September 16, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুর শিশু পার্কের অস্থায়ী কর্র্মচারী হাসান শেখ(৩৫) কে পূর্র্বশত্রুতার জের ধরে হত্যার দায়ে…

    বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি

    September 16, 2026

    নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ

    September 16, 2026

    ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

    September 16, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.