Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দোকানভাড়া ও মূল্যস্ফীতির চাপে সংকটে ঢাকার শপিংমল

    November 1, 2026

    যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের প্রত্যয়ে পর্দা নামলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসবের

    October 31, 2026

    অনুমোদনহীন আবাসন প্রকল্প নিয়ে বিএলডিএর পাঁচ দাবি

    October 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • দোকানভাড়া ও মূল্যস্ফীতির চাপে সংকটে ঢাকার শপিংমল
    • যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের প্রত্যয়ে পর্দা নামলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসবের
    • অনুমোদনহীন আবাসন প্রকল্প নিয়ে বিএলডিএর পাঁচ দাবি
    • কুড়িগ্রামে ভাওয়াইয়া শিল্পীদের জন্য নির্মিত হচ্ছে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র
    • সারাদেশকে সংস্কার করতে হবে.. জামায়াতের আমির
    • মানবতার সেবায় একসঙ্গে চলার অঙ্গীকার শুভসংঘের তিন শতাধিক বন্ধুর
    • আইসিসিবির কার বাজারে নতুন গাড়ির পাশাপাশি রিকন্ডিশন্ডের সমাহার
    • আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ঐতিহ্য ও সংস্কৃতির ভিন্নধর্মী আয়োজন
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Sunday, November 1
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে

      October 25, 2026

      ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

      October 24, 2026

      এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে অধিনায়কদের মিলনমেলা

      October 22, 2026

      ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

      October 19, 2026

      ক্রীড়ার মানচিত্রে নতুন সংযোজন এবিজি স্পোর্টস সিটি

      October 18, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»পাকিস্তানে ভয়াবহ হামলায় লেফটেন্যান্ট কর্নেল, মেজরসহ ১১ সেনা নিহত
    Top News

    পাকিস্তানে ভয়াবহ হামলায় লেফটেন্যান্ট কর্নেল, মেজরসহ ১১ সেনা নিহত

    October 8, 20252 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    পাকিস্তানে ভয়াবহ হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ও মেজরসহ ১১ সেনা নিহত হয়েছেন।

    বুধবার (৮ অক্টোবর) দেশটির সামরিক জনসংযোগ দপ্তর-আইএসপিআর জানিয়েছে।

    সংস্থাটি বলছে, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় পরিচালিত এক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান থেকে ফেরার পথে ভারত-সমর্থিত সন্ত্রাসী সংগঠন ‘ফিতনা আল খারেজ’ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)–এর সদস্যরা বহরের ওপর হামলা চালায়। এ সময় দূরনিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটিয়ে বহরের একটি গাড়ি উড়িয়ে দেয়া হয়। ওই গাড়িতে ওই দুই সেনা কর্মকর্তাসহ কয়েকজন সেনা সদস্য ছিলেন। খবর দ্য ডনের।

    বিবৃতিতে আরে বলা হয়েছে,‘এর আগে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় আমাদের বাহিনীর কার্যকর মোকাবিলায় ১৯ জন ভারত-সমর্থিত খারেজকে নরকে পাঠানো হয়েছে। তবে ফেরার পথে সেনাবাহিনীর ওই প্লাটুনের ক্যাপ্টেন ৩৯ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক, তার সহকারী ৩৩ বছর বয়সী মেজর তায়্যব রাহাত এবং তাদের আরও নয়জন সাহসী সৈনিক শাহাদত বরণ করেন।’ 
    শহিদদের নাম প্রকাশ করেছে আইএসপিআর-নাইব সুবেদার আজম গুল (৩৮), নায়েক আদিল হুসাইন (৩৫), নায়েক গুল আমির (৩৪), ল্যান্স নায়েক শের খান (৩১), ল্যান্স নায়েক তালিশ ফারাজ (৩২), ল্যান্স নায়েক ইরশাদ হুসাইন (৩২), সিপাহী তুফায়েল খান (২৮), সিপাহী আকিব আলি (২৩) এবং সিপাহী মোহাম্মদ জাহিদ (২৪)।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, এলাকায় এখনও সম্ভাব্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে ‘স্যানিটাইজেশন অপারেশন’ চলছে। পাকিস্তানি বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ যে, ভারত-সমর্থিত সন্ত্রাসবাদকে দেশ থেকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে।
    এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনীর সাহসী সন্তানদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। ভারত-সমর্থিত সন্ত্রাসীদের নেপথ্যের সব ষড়যন্ত্র আমরা চূর্ণ করে দেব।’ প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ওরাকজাই জেলায় সেনাবাহিনীর ‘সাহসিক অভিযানে’ সন্তোষ প্রকাশ করে বলেন, ‘লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক, মেজর তায়্যব রাহাত এবং তাদের সহযোদ্ধারা দেশের প্রকৃত বীর।’ তিনি শহিদ পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং তাদের আত্মত্যাগকে জাতির ঐক্য ও দৃঢ়তার প্রতীক বলে অভিহিত করেন। 
    পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও এক বিবৃতিতে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    বায়ুদূষণমুক্ত ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী

    October 30, 2026

    শাহজালালের এয়ারসাইডে নিরাপত্তাঝুঁকি, নির্দেশনা মানছে না এয়ারলাইন্স

    October 28, 2026

    অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

    October 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    দোকানভাড়া ও মূল্যস্ফীতির চাপে সংকটে ঢাকার শপিংমল

    November 1, 2026

    বিশেষ প্রতিনিধি: একসময় রাজধানীর শপিংমলগুলো ছিল কেনাকাটার অন্যতম প্রধান কেন্দ্র। উৎসব-পার্বণ কিংবা সাধারণ দিন—সব সময়ই…

    যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের প্রত্যয়ে পর্দা নামলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসবের

    October 31, 2026

    অনুমোদনহীন আবাসন প্রকল্প নিয়ে বিএলডিএর পাঁচ দাবি

    October 31, 2026

    কুড়িগ্রামে ভাওয়াইয়া শিল্পীদের জন্য নির্মিত হচ্ছে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র

    October 31, 2026
    Recent Posts
    • দোকানভাড়া ও মূল্যস্ফীতির চাপে সংকটে ঢাকার শপিংমল November 1, 2026
    • যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের প্রত্যয়ে পর্দা নামলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসবের October 31, 2026
    • অনুমোদনহীন আবাসন প্রকল্প নিয়ে বিএলডিএর পাঁচ দাবি October 31, 2026
    • কুড়িগ্রামে ভাওয়াইয়া শিল্পীদের জন্য নির্মিত হচ্ছে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র October 31, 2026
    • সারাদেশকে সংস্কার করতে হবে.. জামায়াতের আমির October 31, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মানুষের জীবন-সম্পদ-সম্মানের নিরাপত্তা ইসলামের দৃষ্টিতে

    October 8, 2026

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.