স্টাফ রিপোর্টার:
পদ্মা নদীতে আড়াআড়ি বাঁশের বাধ দিয়ে অবৈধভাবে অসাধু শিকারিদের
বাধতি উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ।
সোমবার ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জাটকা সংরক্ষনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাওন শরিফ, মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ।
অভিযানে ৩ টি আড়াআড়ি বাঁশের বাধ আনুমানিক ৫০০ মিটার উচ্ছেদ করা হয়।
এছাড়াও গুটি জাল ৮টি ১২০০ মিটার, কারেন্ট জাল ৫০০মিটার,চায়না দোয়ারী ১৫টি আনুমানিক ১৫০০ মিটার জাল জব্দ করা হয়। প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল ও ২০ কেজি জাটকা জব্দ করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাওন শরিফ।
তিনি বলেন, জব্দকৃত জাল চন্দ্রপাড়া ঘাটে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ হত দরিদ্রের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদি হাসান জানান, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণের লক্ষে নদী ও বাজারে আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি এবং এ অভিযান চলমান থাকবে।
