স্টাফ রিপোর্টার:
ফরিদপুর এনজিও ফেডারেশন নির্বাচনে
সভাপতি পদে কাজী আশরাফুল হাসান ও সাধারণ সম্পাদক পদে আ ন ম ফজলুল হাদী নির্বাচিত হয়েছেন।
ফরিদপুর শহরের এসডিসি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে এনজিও ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক নিমাই মন্ডল আগামী ২০২৬-২০২৮ সালের ফরিদপুর জেলার এনজিও ফেডারেশনের নির্বাচনদের নাম ঘোষণা করেন।
এনজিও ফেডারেশন ফরিদপুর জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা ও তিন বছরের জন্য (২০২৬-২০২৮) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচিতরা হলেন সভাপতি- কাজী আশরাফুল হাসান, নির্বাহী পরিচালক, এসডিসি, সহসভাপতি- এম এ জলিল, নির্বাহী পরিচালক, একেকে, কোষাধ্যক্ষ – মো: হাফিজুর রহমান, নির্বাহী পরিচালক, পিডব্লিউও সম্পাদক- আ ন ম ফজলুল হাদী সাব্বির, নির্বাহী পরিচালক, বি এফ এফ, নির্বাহী সদস্য – মো: আজহারুল ইসলাম, উপদেষ্টা, এফডিএ, নির্বাহী সদস্য – মো: আসাদুল্লাহ, জেলা সমন্বয়ক ব্র্যাক,, , নির্বাহী সদস্য – মো: আলমগীর হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক, বুরো বাংলাদেশ, নির্বাহী সদস্য – মাহামুদা আক্তার রুনু, নির্বাহী পরিচালক, এস এন এস পি, নির্বাহী সদস্য – নাজমা বেগম, নির্বাহী পরিচালক, এজাগ, নির্বাহী সদস্য – চঞ্চলা মন্ডল, নির্বাহী পরিচালক, শাপলা মহিলা সংস্থা, নির্বাহী সদস্য – মাধাই সরকার, নির্বাহী পরিচালক, শোভা।
