স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলতে হবে।
ফরিদপুরে জীবিকায়নের লক্ষ্যে নারীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।
শনিবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয় বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। এ সময় নারীদের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে মহিলা অধিদপ্তর ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক মাশউদা হোসেনসহ মহিলা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
