স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার জানান, আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার ভোরে ভাঙ্গা থানাধীন আতাদী এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুর জেলার ভাংগা থানাধীন আতাদী এলাকাস্থ ঢাকা-মাওয়া-ভাংগা এক্সপ্রেস ওয়ের ভাংগা টোল প্লাজার পাশে ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের ফরিদপুর টীম টোল প্লাজার ৯নং লেন এর পশ্চিম পাশে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা ফরিদপুর গামী বাসের (SK PARIBAHAN নামীয় নন এসি বাস নং ঢাকা মেট্রো-ব-১২-১৪৯৫) সংকেপূর্বক গতিরোধ করে। এ সময় রতন মুন্সী (৩৮) নামের এক ব্যক্তিকে মাদকসহ গ্রেফতার করা হয়।মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত রতন মুন্সী ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার নিকট থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজা ও ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
