স্টাফ রিপোর্টার:
দলের তাদের-ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে পপররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন- নিজেকে মধ্যে ঝামেলা গ্রুপিং করলে সুযোগ নিবে ফ্যাসিবাদরা।
তিনি নিজ দলের কর্মীদের হুশিয়ারি দিয়ে বলেন- আমি যদি শুনি কোন বিএনপির নেতা বা জিয়া সৈনিকের বাড়িতে কোন আওয়ামভ দোষড় পালিয়ে আছে, তাহলে কিছু ঐ জিয়ার অনিক ও বিপদে পড়বে।
তিনি সভায় প্রস্থিতিদের বলেন, যারা সাধারণ আওয়ামীলীগ করেন, যে কেউ একটি দল করতেই পারেই পারেন, এটা দোষের নয়।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে উপজেলা যুবদল আয়োজিত আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কাউকে মিথ্যা মামলা দিয়ে, কাউকে প্রতিহিংসা মুলক ভাবে মামলা দিয়ে হয়রানি না করা হোক সেটা তিনি চান না।
তিনি আমাদের নির্দেশ দিয়েছেন- বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিল্লা পর্যন্ত কোন সাধারন জনগন যারা অন্য দল করে বিএনপি করে না, আওয়ামীলীগ করে বা অন্য রাজনৈতিক দল করেন, তাঁদের প্রতি কোন প্রতিহিংসামূলক কোন আচারন না করা হয়। আমরা সেটি করতে চাইনা। আপনারা আপনাদের দল করবেন শান্তি পূর্ণভাবে করেন। তাতে কোন সমস্যা নেই।
তবে জ্বালাও পোড়াও যদি
করেন- মানুষের জান -মালের ক্ষতি হলে সমস্যা আচ্ছে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমি আহবান জানাবো সকল কে ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিবাদ বিরোধি অবস্থান নেওয়ার। তিনি বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার গণতন্ত্রকামী মানুষকে গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ঈসা, যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
