স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌর সুপার মার্কেট উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ।
বৃহস্পতিবার দুপুরে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল , সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোঃ আহাদুজ্জামান।
এ সময় প্রধান অতিথি ফিতা কেটে মার্কেটের উদ্বোধন করেন।
এরপর প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সুপার মার্কেট পরিদর্শন করেন ।
এ সময় সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলাওল হোসেন তনু সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরীসহ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্য বৃন্দ ।
