মাদারীপুর :
মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানের দুই নারীসহ তিনযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন জন। স্থানীয় বিক্ষুব্ধরা মহা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘন্টা বন্ধ করে বিক্ষোভ করে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, রাজৈরের টেকেরহাট থেকে একটি কাভার্ডভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ের তাঁতিবাড়ি এলাকায় আসলে অপর একটি ব্যাটারীচালিত ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শহর শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান এক নারী। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধরা মহা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘন্টা বন্ধ করে বিক্ষোভ করে। ঢাকা বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের ছয় জেলার যাত্রীরা। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসে কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
