স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফরিদপুর প্রেসক্লাব এর উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার রাতে প্রেসক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুরের ময়েজ মনজিল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কবির হোসেন।
এ সময় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
