স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে উচ্চ ফলনশীল পাট ও পাট জাতীয় ফসলের বীজ উৎপাদন ও প্রযুক্তি সম্প্রসারণের লক্ষেপাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র ফরিদপুরের উদ্যোগে আজ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও পাট জাতীয় ফসলের বীজ উৎপাদন ও প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক উক্ত মাঠ দিবসে ইনস্টিটিউটএর নিজস্ব মিলনায়তনে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ শাহাদাত হোসেন এবং ডঃ মোঃ লুৎফর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা বিজেআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. রঞ্জিত কুমার ঘোষ। মাঠ দিবসে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পাট গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্র ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মজিবর রহমান।
অনুষ্ঠানে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পাট চাষী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে উচ্চ ফলনশীল তোষা পাটের জাত বিজেআরআই তোষা পাট ৯, কেনাফের উচ্চ ফলনশীল জাত বিজেআরআই কেনাফ এইচ সি ৯৫ এর বীজ উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে উদ্বুদ্ধকরণ নিয়ে আলোচনা হয় । এছাড়াও সবজি মেস্তা থেকে চা পানীয়, আচার সহ নানা রকম খাদ্য পণ্য উৎপাদন বিষয়ক আলোচনা করা হয় ও চাষীদেরকে উদ্বুদ্ধ করা হয়।
