স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার
রোগমুক্তির কামনায় ফরিদপুর যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ফরিদপুর মহানগর যুবদলের আয়োজনে বাদ আছর আলিপুর জামে মসজিদে বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির এফএম কায়েম জঙ্গি, রশিদুল ইসলাম লিটন, এ বি এম সিদ্দিক মিতুল, আজম খান প্রমুখ।
দোয়া মাহফিলের সভাপতি করেন-বেনজির আহমেদ তাবরিজ।
বক্তব্য রাখেন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হোসেন,বিএম নাহিদুল ইসলাম, আব্দুল আল ফারুক রুবেল,গাজী মাহবুব, ওমর ফারুক।
এ সভায় বক্তরা বলেন, দেশের একাধিক বারের সাবেক প্রধানমন্ত্রী বিগত সরকারের সময় নানা রকম নির্যাতনে আজ তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ। আমরা দেশবাসীর কাছে জনদরদি এ নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি। আমাদের প্রত্যাশা তিনি পূর্বের ন্যায় আগামীতে আমাদের মাঝে আবার সরবর হবে রাজনীতিতে।
