স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে একের পর এক ব্যতিক্রমি উদ্যোগ নিয়ে সারা ফেলেছেন রায়হান জামিল নামে এক ব্যবসায়ী।
প্রথমেই তিনি দুই টাকা কেজিতে চাল বিতরণ করেছিলেন এলাকার গরীব মানুষের মাঝে, এর পর ১০ টাকায় কেজিতে ইলিশ বিক্রয় করেন তিনি । এ সকল কর্মকান্ডে বেশ আলোচনায় আসেন এ ব্যবসায়ী । এবার তিনি ঘোষণা দিয়েছেন একটাকা কেজিতে গরুর মাংস বিক্রয়ের।
মুফতি রায়হান জামিল ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করতে আগ্রহী বলে জানা যায় । তিনি ঢাকাতে অ্যাপার্টমেন্ট ও কোচিং ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান।
ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিলের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভাঙ্গা উপজেলায় ১ টাকায় কেজি গরুর মাংস দেওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে রায়হান জামিল জানান, বৃহস্পতিবার দরিদ্র মানুষের জন্য গরুর মাংস বিতরণ করব। যাদের এ মাংস দেওয়া হবে তাদের তালিকা করে টোকেন দেওয়া হয়েছে। আমরা প্রথম পর্যায়ে ১০০ জন অসহায়-দরিদ্রের তালিকা করেছি। তিনি বলেন ইতিপূর্বে চরভদ্রাসন উপজেলাতে ,দরিদ্রদের মাঝে দুই টাকা কেজিতে চাল বিতরণ করা হয়েছে, এরপর সদরপুর উপজেলাতে ১০ টাকা কেজিতে ইলিশ দেয়া হয়েছে। এবার আমরা ভাঙ্গা উপজেলাতে এক টাকা কেজিতে গরুর মাংস দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার মূল উদ্দেশ্য এই অঞ্চলে যে বিত্তবান রয়েছে তারাও এভাবে এগিয়ে আসলে এলাকার সাধারণ ও দরিদ্র মানুষের জন্য উপকার হয়।
