স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ইসলামী সমমনা ৮ দলীয় সমাবেশ থেকে ঘোষনা করা হয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে দেওয়া হবে।
শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামননে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৫ দফা দাবি আদায়ের লক্ষে ফরিদপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ইসলামী সমমনা ৮ দলীয় সমন্বয় কমিটি। এ কর্মসূচি থেকেই উক্ত ঘোষনা দেওয়া হয় ।
৮ দলীয় সমন্বয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ,বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে ৮ দলীয় সমন্বয় কমিটির মুখপাত্র বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, ও ৮ দলীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ,ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল এর যৌথ সঞ্চালনায়
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও ফরিদপুর-৩ আসনরে প্রার্থী অধ্যাপক আবদুত তাওয়াব ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ফরিদপুর জেলা শাখার নায়েবে আমির মোঃ আবু হারেস মোল্লা, মাওলানা সোবহান মাহমুদ সহ,৮ সমন্বয় কমিটির দলীয় নেতৃবৃন্দ ।
এ সময় নেতৃবৃন্দ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচ দফা দাবি বাস্তবায়ন সহ নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে।
বক্তারা সমালোচনা করে বলেন আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আগে গণভোট পরে জাতীয় সংসদ নির্বাচন অথচ তা না করে নির্বাচনের দিনে গণভোট আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার ।
একদিনে জাতীয় নির্বাচন এবং গণভোটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কোনভাবে মানুষ মেনে নেবে না।
বক্তারা বলেন একটি বিশেষ দলকে খুশি করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে । এ ধরনের সিদ্ধান্ত জনগণ কখনই মেনে নেবে না। বক্তারা অবিলম্বে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানান । অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন।
এরপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে উপস্থিত হয় সেখানে পরবর্তীতে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আট দলের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
